চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উদাসীন বিশ্বের কোনো মাথাব্যাথা নেই আমাদের নিয়ে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বগ্লার অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা আহমেদ তার ফেসবুক একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। যেখানে তিনি প্রকৃতির অন্তহীন বিশালতার কথা লিখেছেন।

বন্যা লিখেছেন, প্রকৃতির অন্তহীন বিশালতা আমাকে আকুল করে সেই ছোট্টবেলা থেকে। এত ঘুরেছি এত দেখেছি তারপরও অনেক উঁচু কোন পাহাড়ে হাজার বছর ধরে জমে থাকা গ্লেসিয়ারের পাশে ছোট্ট কোন বনফুল দেখে অস্থির হয়ে উঠি, নিজের ক্ষুদ্র অস্তিত্বের সাথে ওর ক্ষণিকের অস্তিত্বও মিলে মিশে একাকার হয়ে যায়। এই র‍্যান্ডম, উদাসীন জড় বিশ্বের কোনো মাথাব্যাথা নেই আমাদের অস্তিত্ব নিয়ে।

কিন্তু তারই ধারায় আবার উৎপত্তি ঘটেছে আমাদের, আমাদের অদ্ভুত এই চেতনার। এই চেতনাই আমাদের ভাল লাগায়, ভালোবাসায়, রাগে, দুঃখে, শোকে, হারানোর ব্যাথায় কাতর করে। এটাই কি সেই রূপ রস – ফর্ম, ইমোশান?

তবে এ প্রকৃতির অপরূপ সৌন্দয্যের মাঝে যে চারদিক জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে সে সম্পর্কে বলতে গিয়ে প্রবাসী বাঙালি বন্যা লিখেন, চারদিকে কত কিছু জ্বলছে, বাগদাদ জ্বলছে, সিরিয়া জ্বলছে, প্যালেস্টাইন, ইয়েমেন, কাশ্মির জ্বলছে, ঢাকা, নিস, ডালাস, ব্রাসেলসও জ্বলছে, কিন্তু তারপরও ফুল ফোটে, গ্লেসিয়ারের বরফ গলা সাদা জল তিরতির করে গড়িয়ে পড়তে পড়তে বিশাল কোন নদী বানায়, নদীর জল সমুদ্রে মেশে, সমুদ্রের ঢেউয়ে সাদা ফেনারা মেলা বসায়, তাতে আবার রংধনু খেলে যায় ক্ষণিকের তরে…

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥ তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ– সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে ॥

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT