চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উদভ্রান্তের মতো ঘুরছিলেন সালাহ উদ্দিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১২, মে ২০১৫
রাজনীতি
A A

মানসিক হাসপাতাল থেকে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য নিয়মিত অন্য হাসপাতালে ভর্তির আগে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের পুলিশ।

মেঘালয়ের শিলং শহরের পুলিশ সুপারিন্টেনডেন্ট বিবেক সিয়াম বিবিসি বাংলাকে বলেছেন,‘তার (সালাহ উদ্দিন) আসার কোনো বৈধ কাগজপত্র নেই। এখানে তিনি কি উদ্দেশ্যে এসেছেন, সেটা তাকে জেরা করার পর বোঝা যাবে। কিন্তু এখন তিনি অসুস্থ বলে তাকে জেরা করতে পারিনি।’

ওই কর্মকর্তা জানান, একজন ব্যক্তি উদভ্রান্তের মতো ঘুরছেন-এই খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তার শরীরে কোনো চোট বা আঘাতের চিহ্ন ছিল না।

Banglabid

তবে সালাহ উদ্দিন আহমদ নিজেই তার হৃদরোগ ও লিভার সমস্যার কথা পুলিশকে জানিয়েছেন বলেও জানান এসপি সিয়াম। তিনি বলেন, ‘বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি গুছিয়ে দিতে পারছিলেন না। তাই তাকে একটি মানসিক হাসপাতালে রাখা হয়েছে।’

সালাহ উদ্দিন আহমেদ সরকারি মানসিক হাসপাতাল ‘মেঘালয় ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরো সায়েন্সেস (মিনহ্যানস)-এ ভর্তি আছেন।

মেঘালয়ের স্থানীয় পত্রিকা ‘শিলং টাইমস’ও জানিয়েছে, সালাহ উদ্দিন আহমেদ আটক হওয়ার পর তাকে মানসিক হাসপাত‍ালে নেওয়া হয়।

Reneta

ওই হাসপাতাল থেকে দুপুরে সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করে দু’জনের মধ্যে কথা বলিয়ে দেওয়া হয়।

নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ১০ মার্চ রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাড়ির দোতলা থেকে কয়েক ব্যক্তি বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে ধরে নিয়ে যায়। এজন্য আইন-শৃঙ্খলা-বাহিনীকে দায়ী করে আসছিলো তার পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিসালাহ উদ্দিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিচারপতি অপসারণ আইনের খসড়া চূড়ান্ত

পরবর্তী

ক্রিকেট বিশ্বে বাংলাদেশ যুগ

পরবর্তী

ক্রিকেট বিশ্বে বাংলাদেশ যুগ

দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার : খালেদা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT