বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা শুধু বাংলাদেশেই না, বরং সারা
পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সবাই যখন খেলার দেখার প্রস্তুতি নিচ্ছেন তখন
মিরপুরে স্টেডিয়াম এলাকায় শুরু হয় ভারী বৃষ্টি ও ঝড়। নির্দিষ্ট সময়ে খেলা
পিছিয়ে দেওয়া হয়।
শেষ খবর পর্যন্ত রাত সাড়ে ৮টায় মাঠ পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন
অাম্পায়াররা। এর অাগে সিদ্ধান্ত নেওয়া হয় খেলা শুরুর সর্বশেষ সময় হবে রাত
১০টা ৪৫ মিনিট।
আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি আরও আধা ঘন্টা চলে। অার দুই ঘণ্টা পর তা পুরোপুরি থেমে যেতে পারে।
এরই মধ্যে পুরো স্টেডিয়াম এবং এর আশেপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও কিছুক্ষণ পর আবার তা পুনঃস্থাপন করা হয়।
নিয়মানুযায়ী খেলা মাঠে না গড়ালে দুই দলই যৌথ চ্যাম্পিয়ন হবে।
শেষ খবর পর্যন্ত রাত সাড়ে ৮টায় মাঠ পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন অাম্পায়াররা। এর অাগে সিদ্ধান্ত নেওয়া হয় খেলা শুরুর সর্বেশষ সময় হবে রাত ১০টা ৪৫ মিনিট।
ছবি: চকোর মালিথা।






