চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাপের নাম যখন আফগানিস্তান-পাকিস্তান দ্বৈরথ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বিতর্কের ঝড় তোলা সূচি, বিরক্তি আর ক্ষুব্ধতা নিয়ে যখন সুপার ফোরে গড়াচ্ছে এশিয়া কাপ; তখন আড়ালে পড়ে যাচ্ছে আরেকটি দ্বৈরথের কথা। ভারত-পাকিস্তান, বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আসর শুরুর আগে থেকেই হইচই, তবে আফগানরা পরের রাউন্ড নিশ্চিত করায় এখন আফগানিস্তান-পাকিস্তান দ্বৈরথ নিয়েও উত্তাপ ছড়াচ্ছে। শুক্রবার আবুধাবিতে সেই উত্তাপ ছড়িয়ে পড়তে পারে গ্যালারিতেও!

অথচ এমন একটা দ্বৈরথ শুরু হবে তেমন ভাবনা কমই ছিল দুই দেশের সমর্থকদের মাঝে। ভারত-বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়ন থাকায় পাকিস্তানের সঙ্গে ম্যাচ থাকলেই ভিন্ন এক উত্তেজনা ছড়িয়েছে ভক্তদের মাঝে।

উল্টোপিঠে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা ভাই-ভাইয়ের মতো। হাঁটি-হাঁটি পা-পা করে ক্রিকেট বিশ্বে পায়ের তলে মাটি খুঁজে নিচ্ছে আফগানরা, পাকিস্তানই হাত বাড়িয়েছে দেশটিকে ক্রিকেট মানচিত্রে তুলে আনতে। তালেবানরা অন্যসব খেলায় নিষেধাজ্ঞা দিলেও এক ক্রিকেট খেলোয়াড়দের অনুমতি ছিল মাঠে গিয়ে খেলার। উদ্বাস্তু হিসেবে যেসব কিশোররা পাশের দেশ পাকিস্তানে ছিলেন, ক্রিকেটে তাদের হাতেখড়ি হয়েছিল সেই উদ্বাস্তু শিবিরেই। নবি-শেহজাদদের উত্থান হয়েছিল পাকিস্তানি কোচদের হাত ধরেই।

খেলার সরঞ্জাম থেকে শুরু করে অবকাঠামোগত সব সুবিধা দিয়ে আফগানিস্তান ক্রিকেটকে তুলে ধরতে সাহায্য করেছে পাকিস্তান। স্পিন বোলিংয়ে আজ বিশ্ব মাতাচ্ছেন রশিদ খান-মুজিব উর রহমানরা, তার পেছনের কারিগরও পাকিস্তানের স্থানীয় কোচরা। আফগানিস্তান জাতীয় দলের বেশকিছু সিনিয়র খেলোয়াড় বেড়ে উঠেছেন লাহোরের ক্রিকেট অ্যাকাডেমিতে। খেলেছেন সেখানকার স্থানীয় লিগেও।

সেই মধুর সম্পর্কের ফাটল ধরা শুরু গত বছরের শুরুতে কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর থেকে। হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ আফগান সরকারের। পরে কূটনৈতিক উত্তাপ এসে লাগে ক্রিকেটেও। লাহোরে থাকা ক্রিকেটারদের একসপ্তাহের নোটিশে দেশে ফেরায় আফগান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করে ভারতের দিকে ঝুঁকে পড়ে দেশটি। চলতি বছর নিজেদের অভিষেক টেস্টও আফগানিস্তান খেলেছে কোহলিদের বিপক্ষে। এমনকি ভারতের দেরাদুনকে নিজেদের হোমভেন্যু করেছে আফগান বোর্ড।

স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে আফগানদের দহরম-মহরম ভালোভাবে নেয়নি পাকিস্তান। ভেতরে জমে থাকা চাপা ক্ষোভ পারফরম্যান্সে উগরে দিতে এশিয়া কাপে শুক্রবারের ম্যাচকেও পাখির চোখ করতে পারেন সরফরাজ-মালিকরা। আর নবি-রশিদের তাগিদ থাকবে তারা যে পাকিস্তানের ছায়া থেকে বেরিয়ে এসেছেন সেটি প্রমাণের।

দুবাইয়ে যখন ভারতের বিপক্ষে লড়াইয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ, তখন বিশ্ব ক্রিকেটের এক চোখ থাকবে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের দিকেও। ফর্মেই আছে দল দুটি। তাতে ক্রিকেটের নব্যতম এক দ্বৈরথ জমে উঠে উপভোগ্য এক ম্যাচেরই আভাস দিচ্ছে! যে ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়তে পারে গ্যালারিতেও।

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে আসছে বিখ্যাত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’

পরবর্তী

এবার সুরাইয়ার পরিচয় প্রকাশ!

পরবর্তী

এবার সুরাইয়ার পরিচয় প্রকাশ!

তানজানিয়া-তানজানিয়ায় ফেরিডুবি-লেক ভিক্টোরিয়া-ফেরিডুবির কারণ

তানজানিয়ায় ফেরিডুবিতে ৪৪ নিহত, দুই শতাধিক নিখোঁজ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT