চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তর মেরুতে তেল খননে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

উত্তর মেরু এবং আটলান্টিক মহাসাগর অঞ্চলে তেলের জন্য খননের ওপর নিষেধাজ্ঞা কমানোতে নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, এই আদেশ ‘আমেরিকান শক্তিকে বাঁধনমুক্ত করবে’।

ট্রাম্প বলেছেন, উত্তর মেরু ও আটলান্টিক অঞ্চলে তেল অনুসন্ধান ও উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা কমে গেলে সেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যদিও তেলের বাজারে এ কারণে মন্দা দেখা দিতে পারে।

প্রেসিডেন্ট পদ থেকে বিদায়ের আগে গত ডিসেম্বরে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন বারাক ওবামা। ওই আদেশের মাধ্যমে তিনি উত্তর মেরুর জলসীমায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্দেশ্যে খননকাজ স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেন।

বারাক ওবামার এই সিদ্ধান্তকে ক্ষমতা ছাড়ার আগে অঞ্চলটিকে বাঁচানোর চেষ্টা হিসেবে দেখা হয়েছিল। হোয়াইট হাউজ ওই সময় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘উত্তর মেরুর জন্য শক্তিশালী, টেকসই এবং ফলপ্রসূ অর্থনীতি ও বাস্তুসংস্থান’ নিশ্চিত করার উদ্দেশ্যে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে তেল ছড়িয়ে পড়ার কারণে ওই অঞ্চলের অধিবাসীদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, বন্যপ্রাণী এবং পরিবেশগত ঝুঁকি এড়ানো এই নিষেধাজ্ঞা আরোপের অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়।

কিন্তু ট্রাম্পের নতুন আদেশটি ওবামার নিষেধাজ্ঞাকে বাতিল করে দিতে পারে বলে জানিয়েছে বিবিসি।

অবশ্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রায়ান জিংকে বলেছেন, ‘বিদেশিদের’ হাতে জিম্মি থাকার চেয়ে এই সিদ্ধান্ত অনেক ভালো।

Reneta

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের দেয়া প্রতিশ্রুতির একটি ছিল ওবামার পরিবেশ রক্ষা বিষয়ক আইন ও নীতিমালা বাতিল করা। অ্যামেরিকা-ফার্স্ট অফশোর এনার্জি স্ট্র্যাটেজি নামের নির্বাহী আদেশটিতে সই করে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশের অসাধারণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, যার মধ্যে আছে সমুদ্রের তলদেশে থাকা তেল এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। কিন্তু ফেডারেল সরকার এসব অঞ্চলের ৯৪ শতাংশই অনুসন্ধান এবং উত্তোলনের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে।’

‘এর ফলে আমাদের দেশ সম্ভাব্য হাজার হাজার কর্মসংস্থান এবং শতকোটি ডলারের সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে,’ বলেন তিনি।

নতুন আদেশটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মার্কিন উপকূল থেকে দূরবর্তী কিন্তু দেশটির মালিকানাধীন সব সমুদ্র অঞ্চলের জন্য নতুন উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁপাইনবাবগঞ্জে নিহত ৪ জঙ্গির দাফন

পরবর্তী

কাপড়ে ফাঙ্গাস!

পরবর্তী
laundry

কাপড়ে ফাঙ্গাস!

পূর্ণিমা

আলমগীরের স্ত্রী হতে চান না পূর্ণিমা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT