বিষমুক্ত ফল ফসলের স্বাদ গ্রহণ আর প্রকৃতির সান্নিধ্যে সুন্দর সময় অতিবাহিত করতেই রাজধানীর উত্তরায় নিজের বাসভবনে ছাদকৃষি গড়ে তুলেছেন শেখ সাদী খন্দকার। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ছাদকৃষি অনন্য ভূমিকা রাখছে দাবি তার।
উত্তরার ১৪ নম্বর সেক্টরে শেখ সাদী খন্দকার ও ফাহমিদা লায়লা দম্পতির নতুন এই বাসভবনের ১৮০০ বর্গফুটের ছাদটি পরিণত হয়েছে সমৃদ্ধ এক কৃষিক্ষেত্রে। স্থায়ী কাঠামো তৈরি করে দু’বছর ধরে তারা এখানে উৎপাদন করছেন ফুলকপি, ঢেঁড়স, ঝিঙা, ধনিয়া, মরিচসহ নানারকমের শাকসবজি।
পরিকল্পিত উদ্যোগ ও সৃজনশীল মানসিকতার কারণে পরিচ্ছন্ন এই ছাদকৃষি এই পরিবারের অবসর যাপনের প্রিয় ক্ষেত্র।
উদ্যোক্তা বলছেন, শুধু পারিবারিক চাহিদা পূরণই নয়, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে বিষমুক্ত ফল ফসলের স্বাদ ভাগাভাগি করারও সুযোগও সৃষ্টি হয়েছে।
নগরীর পরিবেশ সুরক্ষায় ছাদকৃষির বিকল্প নেই, দাবি এই উদ্যোক্তার।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে







