অপরাধ

উত্তরায় লিফট দুর্ঘটনায় সাবেক সচিবের স্ত্রীর মৃত্যু

উত্তরায় লিফটের দরজা খোলা অবস্থায়, আধুনিক ইলেকট্রনিক্স সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরায় একটি আধুনিক লিফটের দরজা খোলা অবস্থায়, ইলেকট্রনিক ডিসপ্লে ও নিরাপত্তা ব্যবস্থা দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরের একটি বাসার লিফট দুর্ঘটনায় সাবেক সচিব মো. শাহজাহানের স্ত্রীর মৃত্যু হয়েছে।

মৃতের নাম সালমা পারভীন। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে জানান: আমাদের একটি দল ঘটনাস্থলে রয়েছে, তারা পুরো বিষয়টা দেখছে, আমিও ঘটনাস্থলে যাচ্ছি।

জানা যায়, সন্ধ্যায় ওই নারী বাসার ছাদ থেকে নিচে নামার জন্য বাসার লিফটের সুইচ প্রেস করেন। লিফটের দরজা ফাঁকা হয়ে গেলেও লিফট আসেনি। এটি তিনি না দেখেই ভেতরে পা দেওয়ার ফলে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি তপন চন্দ্র সাহা বলেন: লিফটে যান্ত্রিক কোন ত্রুটি ছিল কিনা সেটা দেখা হচ্ছে।

বিষয়:লিফট ছিঁড়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…