রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটবাড়িতে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
চিকিৎসক জানিয়েছেন, ৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।






