চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় আগুনে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটবাড়িতে আগুনে একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রথমে সালিন বিন নেওয়াজ ও পরে জারান মারা গেছে। মৃত সালিন উত্তরা রাজউক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো, আর জারানের বয়স মাত্র ১৪ মাস।

দগ্ধ অন্যরা হলেন- ওই পরিবারের কর্তা মো. শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া খানম (৪০), তাদের  ছেলে সালিন (১৪) এবং জারিফ (১০)।

তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।  চিকিৎসক জানিয়েছেন, বাকী ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, আগুনে  মো. শাহনেওয়াজের ৯৫ শতাংশ, সুমাইয়া খানমের ৯০ শতাংশ,  সালিলের ৮৮ শতাংশ পুড়ে গেছে। তবে  চতুর্থ শ্রেণির ছাত্র জারিফের হাত-পায়ের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আবুল হাসনাত নামের এক ব্যক্তি সকাল ৮টার দিকে ওই পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান। হাসনাত আমাদের বলেছেন, সকালে ওই বাড়ির রান্নাঘর থেকে বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়।  পরে তা ছড়িয়ে পড়ে।

Reneta

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই বাসার গ্যাসের চুলা বা লাইনে সমস্যা ছিল। এর ফলে  রান্নাঘরে গ্যাস জমে যায় এবং সকালে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধদের স্বজন আবুল হাসনাত খান জানান, শাহনেওয়াজ একটি বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবার নিয়ে উত্তরার ওই বাসায় থাকেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT