চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরার স্পিনার হুমায়ুনের বোলিং অবৈধ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৪১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগের নবাগত দল উত্তরা স্পোর্টিং ক্লাবের অফস্পিনার শেখ হুমায়ুনের বোলিং অ্যাকশনে ত্রুটি খুঁজে পেয়েছে বিসিবি। ৩৩ বছর বয়সী এ ক্রিকেটারের সবশেষ ম্যাচের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি সিদ্ধান্ত নিয়েছে ঘরোয়া ক্রিকেটে ফিরতে হলে তাকে দিতে হবে পরীক্ষা। বৈধতার ছাড়পত্র পেলেই কেবল খেলতে পারবেন রেলিগেশন লিগ।

প্রথম বিভাগে নিয়মিত খেলা হুমায়ুন এবারই পান প্রিমিয়ার লিগ খেলার সুযোগ। চার ম্যাচে নেন চার উইকেট। ৭ এপ্রিল ফতুল্লায় অনুষ্ঠিত প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচে আম্পায়ার্স রিপোর্টে অভিযুক্ত হন হুমায়ুন। পরে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি ম্যাচের ফুটেজ দেখে অভিযোগের সত্যতা পায়। আর হুমায়ুন বোলিংয়ে পান নিষেধাজ্ঞা। আগামী রোববার ক্যামেরার সামনে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে তাকে। একথা জানিয়েছেন রিভিউ কমিটির সদস্য নাসির আহমেদ।

এবারের লিগে সবচেয়ে তলানির দল উত্তরা। তাদের সামনে অপেক্ষা করছে অবনমন এড়ানোর চ্যালেঞ্জ। সেখানে তারা পাবে দুটি ম্যাচ।

Banglabid

এদিকে, বিপিএলে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত নাহিদুল ইসলাম ও সঞ্জিত সাহা পরীক্ষা দিয়ে বৈধতা নিয়ে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে।

চার সদস্যের একটি কমিটি করে বিসিবি বোলিং অ্যাকশন নিয়ে কাজ শুরু করে ২০১৬ সালে। ওই মৌসুমে সন্দেহজনক অ্যাকশনের জালে জড়ান এক ডজন বোলার। অবশ্য অধিকাংশ বোলারই পরে পরীক্ষা দিয়ে বৈধতার সার্টিফিকেট পান।

প্রথম মৌসুমে একঝাঁক বোলার অভিযুক্ত হলেও ধীরে ধীরে কমে আসে সংখ্যা। গত আসরে কোনো বোলারের অ্যাকশনেই ত্রুটি পায়নি কমিটি। এবার ৬৩টি ম্যাচ শেষ হলেও ত্রুটি পাওয়া গেছে কেবল একজনের বোলিংয়ে।

Reneta

বিসিবি পরিচালক ও বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আগের চেয়ে সচেতনতা অনেক বেড়েছে। চাকিং করে যাওয়ার কোনো সুযোগ নেই, সেটি সবাই জানে। আর ক্লাবগুলোকেও আমরা বলেছি, সন্দেহজনক অ্যাকশনের কোনো বোলার তাদের দলে থাকলে আমাদের অবগত করতে। সব পক্ষের সচেতনতার ফলেই চাকিংয়ের মাত্রা কমে এসেছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলবোলিং অ্যাকশনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হেলিকপ্টারে অনন্ত জলিলের ঝুঁকিপূর্ণ শুটিং

পরবর্তী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ ভাগ ইভিএম: ইসি

পরবর্তী
তফসিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ ভাগ ইভিএম: ইসি

করোনা

গ্রিন লাইনের মালিক ও রাসেল হাইকোর্টে যা বললেন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT