চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মির্জা ফখরুলের সমালোচনায় যা বললেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

উত্তরবঙ্গের মানুষ হয়েও শীতে কষ্ট পাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে ঢাকাতে অবস্থান করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেছেন: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি উত্তরবঙ্গে। এখানকার মানুষ শীতে কষ্ট পাচ্ছে, অথচ তিনি ঢাকায় বসে আছেন, জনগণের পাশে নেই।

শনিবার নীলফামারী জেলার সৈয়দপুর উপজলা শহরের ফাইভ স্টার মাঠে আওয়ামী লীগের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার গরীবের সরকার। যে কোন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন, ভবিষ্যতেও থাকবেন। শীতে বন্যায় কষ্ট পেলেও বিএনপি মানুষের পাশে আসেন না। তারা ঢাকায় বসে শুধু নালিশ করেন।

বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না, এনালগ বাংলাদেশ চায় এমন অভিযোগ তুলে ইভিএম প্রসঙ্গে ক্ষমতাসীন দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতা বলেন: নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাতেই রাজি। কোন বিষয়েই আমরা ভীত নই। ইভিএম একটি আধুনিক নির্বাচন ব্যবস্থা। কিন্তু নির্বাচনের আগেই বিএনপি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। ভোট অনুষ্ঠানের আগেই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয় কীভাবে তা কারোই বোধগম্য নয়।

দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের ৮ জেলায় আওয়ামী লীগের উদ্যোগে ৫০ হাজার কম্বল বিতরণ করা হবে বলেও জানান তিনি। প্রাথমিকভাবে আজ ৩ হাজার কম্বল বিতরণ করা হয় রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে।

Reneta

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, রাবেয়া আলীম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক মমতাজুল হক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT