রাজধানীর উত্তরখানে শাহ কবির মাজার জিয়ারতের মধ্যদিয়ে আ স ম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা নির্বাচনী প্রচার কাজ শুরু করেছে।
তবে তাদের প্রতিহত করতে উত্তর খান আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে বলে অভিযোগ করেছে ঐক্যফ্রন্ট।
তাদের অভিযোগ, প্রচারণা ঘিরে উত্তেজনা সৃষ্টি করে সংঘাত তৈরির চেষ্টা করছে ক্ষমতাসীনরা।
ঢাকা-১৮ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদউদ্দিন মাহমুদ স্বপন অভিযোগ করে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রচারণা ঘিরে উত্তেজনা সৃষ্টি করে সংঘাত করার চেষ্টা করছে ক্ষমতাসীনরা। কোন উস্কানিতে পা না দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো আমরা।
এসময় আ স ম রব বলেন, এ লড়াই গণতন্ত্রের লড়াই, এ লড়াই স্বৈরশাসনের বিরুদ্ধে। ক্ষমতাসীনরা উস্কানি দিচ্ছে। হামলা করে ভয়-ভীতি দেখানো হচ্ছে। ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে।








