সম্প্রতি ওমরা পালন করে দেশে ফিরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দেশে ফিরে তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: উজির-এ-খারেজিইয়া (পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী ) হওয়ার সত্যিকার সুবিধা পেলাম এবার। রয়্যাল টার্মিনাল দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করা থেকে শুরু করে, রয়্যাল প্যালেসে অবস্থান, রাজকীয় অতিথিদের বিশেষ ব্যবস্থায় তাওয়াফ, হযরে আসওয়াদ স্পর্শ করার ব্যবস্থা করে দেয়া ।
মসজিদে নববীতে নবীজীর রওজার লাগোয়া স্থানে প্রতি ওয়াক্তে নামাজ পড়ার আলাদা জায়গা। রিয়াজুল জান্নাহ্য় আলাদা নামাজের জায়গা করে দেয়া । আলহামদুলিল্লাহ্।
আমি সত্যিই অভিভূত। তবে অন্য সব মুসল্লিদের রেখে আলাদা এই সুবিধালাভের মধ্যে একটা অপরাধবোধও কাজ করে।
সেই কারণে অনেক ইচ্ছা থাকলেও বেশি সময় এই স্থানগুলোতে কাটানো যায়নি, অন্যদের জায়গা ছেড়ে দিয়েছি । আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন।






