দুর্গম এবং উন্নয়নশীল এলাকার গ্রাহকের জন্য ইন্টারনেট সহজলভ্য করতে নিজস্ব ড্রোন বা চালকবিহীন প্লেন তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবক।
বোয়িং সেভেন থ্রি সেভেনের মতো বিশাল পাখায় ভর করে আকাশে উড়বে ফেসুবক-ড্রোন। ৯০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম এই ড্রোনটি একটানা ৯০ দিন পর্যন্ত আকাশে থেকে ইন্টারনেট সেবা দিতে পারবে।
ফেসবুক ড্রোনের সাহায্যে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করা যাবে। ড্রোনের মাধ্যমে প্রতিসেকেন্ডে ১০ গিগাবাইট গতিতে ইন্টারনেট সেবা দেয়া যাবে বলে জানিয়েছে ফেসবুক।
এবছরই মার্কিন যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে এই ড্রোন ওড়াতে চায় ফেসবুক। পুরো বিশ্বকে সংযুক্ত করতে ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় এই ড্রোন তৈরি করা হয়েছে।







