চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উখিয়া ও টেকনাফে লকডাউনের বদলে ‘বিধিনিষেধ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ০৭, জুন ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়া ও টেকনাফে লকডাউন প্রত্যাহার করে আগামী ১৩ জুন পর্যন্ত বিধিনিষেধ দেয়া হয়েছে।  

এর আগে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ টি ওয়ার্ড যথাক্রমে ২, ৫, ৬ এবং ৯ নম্বর ওয়ার্ডসহ এই দুই উপজেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছিল।

উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

উখিয়ার রাজাপালং ইউনিয়নের উল্লেখিত ৪ টি ওয়ার্ডকে ‘রেডজোন’ হিসাবে চিহ্নিত করে গত ১ জুন রাত ১২ টা থেকে ৬ জুন রাত ১২ টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল।

কক্সবাজারের ৫ টি রোহিঙ্গা ক্যাম্পে চলমান লকডাউন বর্ধিত করার বিষয়ে আগামীকাল মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ মোহাম্মদ রেজওয়ান হায়াত। গত ২১ মে থেকে ৫টি রোহিঙ্গা ক্যাম্পে কঠোর লকডাউন বলবৎ রয়েছে।

উখিয়া ইউএনও নিজাম উদ্দিন আহমেদ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প ও উখিয়ায় করোনা সংক্রামণ আশঙ্কাজনক ভাবে বেড়ে যাওয়ায় জেলা করোনা সংক্রামণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্তের আলোকে বিধিনিষেধ বাড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Reneta

সরকারি নির্দেশনায় বলা হয়েছে বিধিনিষেধ চলাকালে দূরপাল্লার বাসসমূহ স্বাস্থ্যবিধি মেনে ৫০ ভাগ যাত্রী নিয়ে সোমবার ৭ জুন থেকে চলাচল করতে পারবে। অন্যান্য গণপরিবহন এর ক্ষেত্রে চলমান নিষেধাজ্ঞা বহাল থাকবে। কেবলমাত্র অত্যাবশ্যকীয় ক্ষেত্রে চলাচল করতে পারবে।

হোস্ট কমিউনিটিতে কার্যক্রম চালানো এনজিওসমূহ শুধুমাত্র অত্যাবশকীয় জরুরী সেবা, উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পরিচালনা করতে পারবেন। রোহিংগা ক্যাম্পে কার্যক্রম পরিচালনাকারী আইএনজিও/এনজিও সমূহ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এর কার্যালয় প্রদত্ত নির্দেশনা প্রতিপালন করবেন।

হাটবাজার ও দোকানপাট এর ক্ষেত্রে চলমান বিধিনিষেধ বহাল থাকবে। অতীব জরুরী প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে বের হওয়া থেকে এবং হাটবাজার, চা এর দোকান, হোটেল রেস্তোরাঁয় অহেতুক ঘোরাফেরা হতে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন।

উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এক পরিসংখ্যান দিয়ে বলেন, গত ১ মাসে উখিয়া উপজেলায় প্রায় ৪০০ এর বেশি স্থানীয় জনগোষ্ঠী করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে ২ শত জনেরও বেশি রোগী পাওয়া গেছে রাজাপালং ইউনিয়নে। তারমধ্যে আবার শুধুমাত্র রাজাপালং এর এই চার ওয়ার্ডে রোগীর সংখ্যা ১০০ জনেরও বেশি।

গত ৫ জুন পর্যন্ত উখিয়া উপজেলায় ২ হাজার ৪৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তারমধ্যে, স্থানীয় নাগরিক ১ হাজার ৩১৫ জন এবং রোহিঙ্গা শরণার্থী ১ হাজার ১২৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬

নোলানের ‘দ্য ওডিসি’ এখন বিলিয়ন ডলারের সিনেমা!

আগস্ট ৮, ২০২৬

সর্বত্র আলোচনায় ‘মুসাফির ক্যাফে’, কী আছে এই সিরিজে?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT