তালিকাভুক্ত মানবপাচারকারী উখিয়া উপজেলার সোনারপাড়ার সৈয়দ আলম প্রকাশ ছৈইয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে সোনারপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সৈয়দ আলম প্রকাশ ছৈইয়া সোনারপাড়ার মৃত মীর আহমদের ছেলে।
এলাকাবাসী জানান, সৈয়দ আলম দীর্ঘদিন ধরে সমুদ্র পথে মানবপাচার করে আসছিল। পুলিশ ধরপাকড় শুরু করলে সে এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলো। সম্প্রতি এলাকায় ফিরে আসে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন জানান, সৈয়দ আলম প্রকাশ ছৈইয়া তালিকাভূক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।






