চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইম্বলডনে ফেভারিটদের দাপটের দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

উইম্বলডনে প্রথমদিনে দাপটের সঙ্গে শুরু করেছেন ফেভারিটরা। বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল, কেই নিশিকোরি থেকে ভেনাস উইলিয়ামস, সিমোনা হালেপরা জয়ে কোর্ট ছেড়েছেন।

প্রথম রাউন্ডে অবাছাই আলেকসান্ডার বাবলিককে ৬-১, ৬-৪, ৬-২ সেটে হারিয়েছেন মারে। নাম্বার ওয়ান তারকার জিততে ১ ঘণ্টা ৪৪ মিনিট কোর্ট দাপিয়ে বেড়াতে হয়েছে। দ্বিতীয় রাউন্ডে ৩০ বছর বয়সী মারে জার্মানির ডুসটিন ব্রাউনের বিপক্ষে লড়বেন। এই ব্রাউন ২০১৫ সালে নাদালকে হারিয়ে চমকে দিয়েছিলেন।

চোট কাটিয়ে দুই বছরের মধ্যে প্রথমবার ঘাসের কোর্টে খেলতে নামা নাদালও অবশ্য এদিন জয়েই শুরু করেছেন। অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে ৬-১, ৬-৩, ৬-২ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন স্প্যানিশ সুপারস্টার রাফায়েল নাদাল। এটি তার ৮৫০তম জয় এবং উইম্বলডনে ৫০তম। পরের রাউন্ডে আমেরিকান ডোনাল্ড ইয়ংয়ের বিপক্ষে লড়বেন তিনি।

ক্রোয়েশিয়ান তারকা মার্টিন সিলিচ ৬-৪, ৬-২, ৬-৩ সেটে জার্মান ফিলিপ কোলশ্রাইবারকে হারিয়েছেন। সেখানে ইতালির মার্কো চেচিনাতোকে ৬-২, ৬-২, ৬-০ সেটে হারিয়েছেন জাপানি তারকা কেই নিশিকোরি।

সড়ক দুর্ঘটনায় তার গাড়ির নিচে চাপা পড়ে একজনের মৃত্যুর পর চাপে আছেন ভেনাস উইলিয়ামস। কোর্টের বাইরের এই চিন্তার ছাপ অবশ্য তার খেলায় পড়েনি। প্রথম রাউন্ডে ২১ বছর বয়সী বেলজিয়ান এলিস মার্টিনসের বিপক্ষে ৭-৬ (৯-৭) ও ৬-৪ গেমে জিতেছেন ৩৭ বছর বয়সী মার্কিন তারকা ভেনাস। র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর তারকা ভেনাস উইম্বলডনের পাঁচবারের চ্যাম্পিয়ন। সর্বশেষ ২০০৮ সালে শিরোপা জিতেছিলেন তিনি।

মেয়েদের এককে আরেক তারকা রোমানিয়ান সিমোনা হালেপ নিউজিল্যান্ডের ম্যারিনা এরাকোভিককে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। চলতি বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠা হালেপ ২০১৪ সালে শেষবার এখানে ফাইনালে উঠেছিলেন।

Reneta

ষষ্ঠ বাছাই ২৬ বর্ষী জোহানা কোন্টা সেখানে ৬-২, ৬-২ সরাসরি সেটে চাইনিজ তাইপের হেসিহ সু-উইকে হারিয়েছেন। এটা এক অর্থে তার প্রতিশোধও। গত মে তে ফ্রেঞ্চ ওপেনে তাইপে তারকার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল কোন্টাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনকোন্টানাদালভেনাসমারে
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT