চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইন্ডিজকে হারাতে আত্মবিশ্বাসী মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অতীতের পারফরম্যান্স আত্মবিশ্বাস দিচ্ছে মেহেদী হাসান মিরাজকে। ঘরের মাঠে খেলা হওয়ায় টাইগার অফস্পিনার পাচ্ছেন বাড়তি সাহস। নিজেকে আগের জায়গায় ফিরিয়ে আনার দারুণ সুযোগও তার সামনে।

‘শেষ তিন-চারটা আন্তর্জাতিক ম্যাচ কিন্তু অতটা ভালো করতে পারিনি, দেশের মাটিতে বা দেশের বাইরে। তবে যেকটা ম্যাচ খেলেছি, আমার জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ থাকবে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ। আমি তাদের সাথে ভালো করেছি, আর দেশের মাটিতে খেলা টেস্ট-ওয়ানডে দুটোই।’

‘আমার অবশ্যই ভালো অনুভূতি থাকবে যে এখানে যদি ভালো করতে পারি, নিজেকে ফেরানোর ভালো একটা সুযোগ পাবো। এটাই চেষ্টা করব, নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য এবং দিনশেষে দল যেন ভালো ফলাফল করে।’

করোনা-ভীতি কাটিয়ে আগামী সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ২০ জানুয়ারি মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডে। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডের পর দুটি টেস্ট খেলবে স্বাগতিক দেশ।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত বছরে মার্চে। ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে ফের ফিরছে চেনা আবহে। মিরপুরে চলছে টাইগারদের পুরোদমে উইন্ডিজ-বধের প্রস্তুতি ও পরিকল্পনা। কঠিন সময় পেরিয়ে সামনে তাকানোর সুযোগে উৎফুল্ল মিরাজ ও গোটা দল।

‘আমার কাছে খুব ভালো লাগছে, অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সবচেয়ে বড় কথা, আমরা একটা পরিস্থিতি পার করেছি শেষে একবছর। আমরা হতাশ ছিলাম, কীভাবে কী করব না করব। অনুশীলন ঐভাবে করতে পারছিলাম না। তারপরও আমরা চেষ্টা করছিলাম।’

Reneta

‘একবছর পর খেলা শুরু হচ্ছে, প্রত্যেকেই খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে খুশি। সব থেকে ভালো কথা, আমরা জাতীয় দলের সাথে জয়েন করেছি এবং খুব ভালো একটা অনুশীলন সেশন চলছে। শেষ চারদিন আমরা খুব ভালো সময় পার করেছি অনুশীলন সেশনে।’

‘অনেকদিন পর একসাথে হয়েছি এবং সবাই অনেক উৎফুল্ল খেলার জন্য। বিশেষ করে সাকিব ভাই টিমে ফিরেছেন। একবছর টিমের বাইরে ছিলেন। আমাদের জন্য প্লাস পয়েন্ট যে, করোনার জন্য দীর্ঘদিন খেলা হয়নি। এটা আমাদের বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। মনে করি, আমাদের টিম খুব ভালো একটা পজিশনে আছে। সিরিজে আশা করি আমরা ভালো কিছু করতে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT