চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইকেট পাওয়াই শেষ কথা নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১১, মে ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

কাটার মুস্তাফিজ যেন সর্বোচ্চ সংখ্যক উইকেট তুলে পারপল ক্যাপ জিতে নিতে
পারেন এমন শুভ কামনা জানিয়ে ক্রিকেট বিশ্লেষক ফরহাদ টিটো একটি স্ট্যাটাস
পোস্ট করেছিলেন। তবে মুস্তাফিজ পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে উইকেট নিতে না
পারলেও জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন বলে মনে করেন ফরহাদ টিটো। তার মতে
উইকেই পাওয়াই শেষ কথা নয়।

টিটো ফেসুবক স্ট্যাটাসে লিখেছেন, শেষ চার ওভারে পুনে সুপারজায়ান্টসের টার্গেট ছিলো ৪২ রান। ব্যাটিংয়ে বিশ্বসেরা ফিনিশার এম এস ধোনি আর পাওয়ার হিটার থিসারা পেরেরা। ১৭ আর ১৯তম ওভারে বল করলেন মুস্তাফিজ। রান দিলেন মাত্র ১+১+১+১+০+১=৫ আর ২+২+০+১+২+১ =৮ সবমিলিয়ে ১৩। এই দুই ওভারে অতি প্রয়োজনীয় এবং প্রত্যাশিত ওভার বাউন্ডারি বা বাউন্ডারির ধারে-কাছেও যেতে পারলেন না পেরেরা-ধোনিরা।

খেলার ধারা বিশ্লেষণ করে এ ক্রীড়া বিশ্লেষক আরো লিখেছেন: ‘মাঝখানে ১৮তম ওভারে ভূবনেশ্বরকে ‘ধোলাই’ করলেন ওরা, তুললেন ১৫ রান। তবু ভাইটাল দুই ওভারে মুস্তাফিজের দেয়া মাত্র ১৩ রানই সর্বনাশের কিনারায় নিয়ে গেল জয়ের খুব কাছাকাছি চলে যাওয়া সুপারজায়ান্টদের।

Banglabid

শেষ ওভারে মুস্তাফিজের কল্যাণেই ওদের টার্গেট গিয়ে দাঁড়ালো ১৪, যা আশিস নেহরার মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে বের করে নেয়া ছিল আসলেই দুরূহ ব্যাপার। যা তারা পারেওনি শেষমেশ। মুস্তাফিজ কোনো উইকেট পাননি এই খেলায় অথচ দলের জয়ে ভূমিকা রাখলেন অসামান্য।

না, আপাতত পারপল ক্যাপ পাওয়া হলো না তার (এক উইকেট পেয়ে তার টিমমেইট ভূবনেশ্বরের মাথায় এখন এই টুপি) কিন্তু যতটুকু করে দিয়েছেন নিজের শেষ দুই ওভারে তাতে হায়দারাবাদিরা যদি সোনার টুপিও পরিয়ে দেন তাকে মানানসই হয়ে যাবে।

এই ম্যাচ নিয়ে ক্রিকইনফো’র লেখা প্রতিবেদনের নিচে ভারতীয় এক জ্ঞানী ক্রিকেটফ্যানের মন্তব্য ছিলো হুবহু এরকম: ”Nothing to take away from Nehra ji but the main architect of this win is Mustafizur “

Reneta

না, খেলাটা আমি দেখিনি কিন্তু স্কোরকার্ড আর শেষ চার ওভারের বোলিং বিশ্লেষণ করেই বলে দেয়া যায় এই ম্যাচের টার্নিংপয়েন্ট। আমিও তাই করেছি। আমার সংঙ্গে একমত হোন বা না হোন – আমার কিছু যায়-আসে না । শুভ সকাল বাংলাদেশ!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমুস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT