নির্ভরযোগ্য তথ্য সেবা নিশ্চিত করতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) চালু করছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া।
উইকিপিডিয়ার তথ্যের শুদ্ধতা, সম্পাদনার দুর্বলতা ও ত্রুটি-বিচ্যুতির নির্দেশনা দিয়ে বস্তুনিষ্ঠতা যাচাইয়ে সাহায্য করবে স্বয়ংক্রিয় এআই ব্যবস্থা।
মুক্ত বিশ্বকোষ হিসেবে পরিচিত তথ্যভাণ্ডার উইকিপিডিয়া সবার জন্য উন্মুক্ত। চাইলেই যে কেউ এখানে থাকা কোনো তথ্য সম্পাদনা অর্থাৎ সংযোজন-বিয়োজন করতে পারেন।
যে কেউ তথ্য সম্পাদনা করায় অনেক ক্ষেত্রেই উইকিপিডিয়ার তথ্য নিয়ে বিভ্রান্তির আশঙ্কা থাকে।
ব্যবহারকারীকে ভুল ও উদ্দেশ্য প্রণোদিত তথ্যের বিড়ম্বনা থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ।







