চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোন হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৫:১৭ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
অপরাধ
A A
home minister

ঈদ জামাতকে কেন্দ্র করে জঙ্গি হামলা, নাশকতার আশঙ্কা বা  কোন হুমকি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার বিকালে রাজধানীর নিউমার্কেটে ক্রেতাদের কেনাকাটার নিরাপত্তার খোঁজ খবর নিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ দাবি করেন।

গত ঈদে কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা হয়েছে, এবারের ঈদে কোনো ধরনের সন্ত্রাসী হামলার হুমকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন:আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো সন্ত্রাসী হামলার হুমকি নেই। তবে আমরা নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে কাজ করছি, আমরা বসে নেই, সার্বিক নিরাপত্তার জন্য আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন: আজ আমি বিভিন্ন মার্কেটের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছি। আমি ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি; তারা জানিয়েছেন নিবিঘ্নে তারা ঈদ কেনাকাটা করছেন।

‘প্রতিটি মার্কেটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মার্কেটে নিরাপত্তার জন্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।’

এসময় তিনি আরো বলেন: ঈদে ঢাকা ছেরে যারা বাড়ি যাচ্ছে তাদের ঘর বাড়ি নিরাপদ রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।সারা ঢাকা শহরে টহল পুলিশ, চেকপোস্ট, সাদা পোশাকে পুলিশ ও বিভিন্ন সংস্থার সদস্যরা ঈদের ছুটিতে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মিজানুর রহমান, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক সোহেলী ফেরদৌস, উপ-কমিশনার (মিডিয়া) মো: মাসুদুর রহমান, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।

 

ট্যাগ: ঈদ জামাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাতিজাকে বাদ দিয়ে ছেলে যুবরাজ: এক ব্যক্তিনির্ভর সৌদি রাজতন্ত্র

পরবর্তী

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধার্মিক’ হ্যাপির জীবনী

পরবর্তী

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘ধার্মিক’ হ্যাপির জীবনী

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT