চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উপলক্ষে আফগানিস্তানে তালেবানদের অস্ত্রবিরতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ০৯, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
তালেবান

ঈদকে কেন্দ্র করে আফগান সরকারের সঙ্গে তিনদিনের অস্ত্রবিরতি ঘোষণা করেছে তালেবানরা। যদিও এই অস্ত্রবিরতি কোনো বিদেশি সেনাদের জন্য প্রযোজ্য হবে না।

ছুটির সময়ে দলটি তাদের সব ধরনের আক্রমণাত্মক কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিচ্ছে যোদ্ধাদের। তবে কোনোভাবে আক্রমণের শিকার হলে তারা নিজেদের রক্ষা করবে বলেও জানিয়েছে।

২০০১ সালের পরে এই প্রথমবারের মতো অস্ত্রবিরতি ঘোষণা করেছে তালেবানরা। এর আগে সপ্তাহের শুরুর দিকে একতরফা অস্ত্রবিরতি ঘোষণা করে আফগানিস্তানের সরকার।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, তালেবানদের এই পদক্ষেপ জঙ্গিদের বোধোদয়ের একটি সুযোগ যে, কোনো সহিংস প্রচারণা দিয়ে তারা হৃদয় ও মন জয় করতে পারবে না বরং সেটা আফগান জনগণের সঙ্গে মৈত্রী স্থাপন করেই সম্ভব।

যদিও আফগান সরকার অন্যান্য জঙ্গি সংগঠন যেমন আইএসের সঙ্গে যুদ্ধ বন্ধ করবে না।

আফগান সরকারের অস্ত্রবিরতির ঘোষণা প্রথম কোনো শর্তবিহীন অস্ত্রবিরতির ঘোষণা ছিলো। ধর্ম প্রচারকদের একটি সভার পরে এই অস্ত্রবিরতির ঘোষণা আসে। সেই সভায় জঙ্গিদের সহিংস কার্যক্রমকে নিন্দা জানিয়ে ফতোয়া জারি করে ধর্মপ্রচারকরা।

Reneta

কাবুলের পিস টেন্টে আইএসের আত্মঘাতী হামলায় এসব প্রচারকরাই লক্ষ্য ছিলো বলেও দাবি করেন তারা। সেই হামলায় ১৪ জন নিহত হয়।

তবে রমজানের ঈদ যেহেতু চাঁদ দেখার উপর নির্ভর করে তাই কবে থেকে এই অস্ত্রবিরতি শুরু হবে তা এখনো জানা যায়নি। আফগানদের হিসেবে ১৫ই জুন শেষ হবে রমজান মাস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনা ও আফগানিস্তানের সঙ্গে থাকা জোটগুলো এই অস্ত্রবিরতির প্রতি সম্মান জানাবে।

আফগানিস্তানে বিদেশি সেনাসংখ্যা ১৫,০০০ এ নামিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বেশি বেশি বিমান হামলার কথা জানায় এবং সেনা তুলে নেওয়ার শেষ তারিখ তুলে নেয়। আফগানিস্তান থেকে বিদেশি প্রতিরোধ সেনা ২০১৪ সালে তুলে নেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT