চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আয়োজনে চ্যানেল আই: ৮ দিনে ১৪ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

উৎসব মানেই চ্যানেল আইয়ের বাহারি আয়োজন। এই আয়োজন দর্শকদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চ্যানেল আইয়ের দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক হচ্ছে নাটক ও টেলিছবি।

প্রতিবারের মতো এবারও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে ফাটাফাটি ঈদ অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। এ ঈদে চ্যানেল আই দেখাবে ১৪টি নাটক। এগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত।

ঈদের আগের দিন: রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমানের নাটক ‘আসেন আমরা মিষ্টি মুখ করি’। নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, আহসান হাবিব নাসিম, মামুনুর রশীদ, সুমনা সোমা, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।

ঈদের দিন: রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘পরীর নাম ময়নাপক্ষী’। রচনা কাজী শহিদুল ইসলাম এবং পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ বালিশ বিলাস’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। এ নাটকে অভিনয় করেছেন মামনুন ইমন, সুমাইয়া শিমু, আবুল হায়াত প্রমুখ।

ঈদের ২য় দিন:  রাত ৭টা ৪০ মিনিটে রয়েছে নাটক ‘সেতু’। প্রখ্যাত সাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে রওনক হাসান, মুমতাহিনা টয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু, আল মামুন প্রমুখ।

একইদিনে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘কাঠপেন্সিলের কাহিনী’। রচনা গোলাম সরয়ার অনিক ও পরিচালনায় মেহেদী হাসান জনি। অভিনয়ে মোশাররফ করিম, মৌসুমী হামিদ, শামিম জামান প্রমুখ।

ঈদের ৩য় দিন: রাত ৭টা ৪০ মিনিটে দেখানো হবে নাটক ‘নব্বই দিন’। রচনা ও পরিচালনায় রতন হাসান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম প্রমুখ। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে নাটক ‘বাদশাহ আলমগীরের লটারী’। চিত্রনাট্য ও পরিচালনায় মুরসালিন শুভ। অভিনয়ে মোশাররফ করিম, জাকিয়া বারি মম প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘পঁচাত্তরের ডায়েরি’ প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা সহিদ রহমান এবং পরিচালনায় সুমন ধর। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি, শাহাদাৎ হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ বার্ষিক পরিক্ষা’। রচনা ও পরিচালনায় অঞ্জন আইচ। এ নাটকে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র, সাফা কবির, সাবেরী আলম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, সুজাত শিমুল প্রমুখ।

Reneta

ঈদের ৫ম দিন: রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘থেকে যায় প্রশ্ন’। রচনা: ফারিয়া হোসেন এবং পরিচালনায় আরিফ খান। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, আনিসুর রহমান মিলন প্রমুখ।

এদিন নাটক ‘নীল হিজাব’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। চিত্রনাট্য ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে শ্যামল মাওলা, সারিকা, আবুল হায়াত, জয়রাজ প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: রাত ৭টা ৪০ মিনিটে দেখানো হবে নাটক ‘টম বউ’। রচনা: জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় আল হাজেন। অভিনয়ে সজল, শেহতাজ, ডলি জহুর প্রমুখ। এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘তেতুল পাতায় দুজন’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, শিপন মিত্র প্রমুখ।

ঈদের ৭ম দিন: রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ পিতা ও প্রেমিক’। রচনা : ইমদাদুল হক মিলন এবং পরিচালনায় হিরু খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াতআহসান হাবিব নাসিমইমনঈদ নাটকজাকিয়া বারি মমনুশরাত ইমরোজ তিশামামুনুর রশীদমুমতাহিনা টয়ামোশাররফ করিমমৌসুমী হামিদরওনক হাসানলিড বিনোদনশিপন মিত্রশিল্পী সরকার অপুসুমনা সোমাসুমাইয়া শিমু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ায় রকেট ইঞ্জিন বিস্ফোরণে নিহত দুই

পরবর্তী

বন্দুক হামলার ঘটনায় সান্ত্বনা দিতে গিয়ে সমালোচিত ট্রাম্প

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প-মেক্সিকো-দেয়াল-প্রাচীর নির্মাণ-ছাড় প্রস্তাব

বন্দুক হামলার ঘটনায় সান্ত্বনা দিতে গিয়ে সমালোচিত ট্রাম্প

বাংলাদেশের টার্গেটে চোখ পাকিস্তানেরও

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT