চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে হুয়াওয়ে, স্যামসাং স্মার্টফোনের যতো অফার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২২, মে ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ঈদ-উল-ফিতর উপলক্ষে স্মার্টফোন ও ইলেক্ট্রনিক পণ্যের গ্রাহকদের জন্য বিশেষ ছাড়, উপহারসহ নানা অফার দিচ্ছে হুয়াওয়ে এবং স্যামসাং।

যেকোনো স্মার্টফোন কিংবা ট্যাব ক্রেতাদের জন্য ‘প্লে উইথ সাকিব’, ওয়াই সিরিজের ফোনে করে ‘ফ্লাই টু থাই’ এবং নোভা সিরিজের ফোন কিনলে ঈদ গিফট বক্স দিচ্ছে হুয়াওয়ে।

হুয়াওয়ের স্মার্টফোন কিংবা ট্যাব ক্রয় করে প্রতিদিন তিনজন ভাগ্যবান ক্রেতা পাবেন বিশ্বের সেরা অলারাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ক্রিকেট খেলার সুযোগ। ক্রেতারা যেকোনো স্মার্টফোন অথবা ট্যাব ক্রয় করে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HW<space>EID লিখে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিয়ে ফিরতি ম্যাসেজে ক্রেতারা একটি ৩-৬ ডিজিটের কোড পাবেন। সেই কোডটি বিক্রেতাকে দেখালে বিক্রেতা ওই কোডটি লিখে আরেকটি ম্যাসেজ নিয়ম অনুযায়ী ৬৯৬৯ নম্বরে পাঠানোর কিছুক্ষণের মধ্যেই ক্রেতা এবং বিক্রেতা উভয়ই ওই কোডটি বিজয়ী হয়েছে কিনা তা ম্যাসেজের মাধ্যমে জেনে যাবেন।

হুয়াওয়ের যেকোনো ওয়াই সিরিজের ডিভাইস ক্রয় করে একই পদ্ধতিতে প্রতি সপ্তাহে তিনজন সৌভাগ্যবান ক্রেতা ‘ফ্লাই টু থাই’ অফারের মাধ্যমে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। এছাড়াও হুয়াওয়ে নোভা সিরিজের যেকোনো ডিভাইস কিনলে ক্রেতা নিশ্চিৎভাবে একটি ঈদ গিফট বক্স পাবেন। গিফট বক্সে রয়েছে সাকিব আল হাসানের স্বাক্ষর করা একটি ক্যাপ ও একটি টি-শার্ট।

অফার প্রসঙ্গে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন বলেন: বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলাটি নিয়ে অনেক বেশি উত্তেজিত। আর আমরা বিশ্বসেরা ক্রিকেটার সাকিবকে নিয়ে আকর্ষণীয় এই অফার চালুর মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের ঈদের খুশি কিছুটা হলেও বাড়ানো চেষ্টা করছি।  হুয়াওয়ে ডিভাইস ক্রয় করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে খেলা এবং থাইল্যান্ড ভ্রমণের সুযোগ তরুণ প্রজন্মসহ সবার কাছেই আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হবে বলে মনে করি আমরা। ব্যবসায়িক চিন্তার বাইরে ক্রেতাদের জন্য সবসময় নতুন কিছু করার প্রয়াস আমাদের সবসময় থাকে।

২২ মে থেকে ১৬ জুন পর্যন্ত দেশব্যাপি ৬৪টি জেলার সবকটি হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেট থেকে হুয়াওয়ে ডিভাইস কিনে করে এই অফারগুলোতে অংশ নেয়া যাবে।

Reneta

স্যামসাং এই ঈদে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে শুরু করেছে ‘শপিং মুবারক’ ক্যাম্পেইন। ক্যম্পাইনে থাকছে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফার, বাই ব্যাক, ডেইলি গিফট, বান্ডেল গিফট এবং মেগা গিফট হিসেবে একটি গাড়ি। পুরো রমজান মাস জুড়ে স্যামসাং অনুমোদিত সকল শোরুমে অফারটি পাওয়া যাবে।

ক্যাশব্যাক অফার
ক্যাশব্যাক অফারে গ্রাহকরা স্যামসাংয়ের বিভিন্ন মডেলের টিভি কিনে পাবেন সর্বোচ্চ ৪৫,০০০ টাকা ক্যাশব্যাক।  রেফ্রিজারেটর, এসি এবং ওয়াশিং মেশিন এর ক্ষেত্রে সর্বোচ্চ ৬,০০০ টাকা ক্যাশব্যাক। এছাড়াও মাইক্রোওয়েভ ওভেনের সাথে থাকছে সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক।

এক্সচেঞ্জ ও বাইব্যাক অফার
এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা যেকোন মডেলের টিভি বদলে নতুন স্যামসাং টিভিতে পাবেন সর্বোচ্চ ৩৫,০০০ টাকা ক্যাশব্যাক। বাই ব্যাক অফারে, ক্যাম্পেইন চলাকালীন কেনা স্যামসাং টিভি ১২ মাস ব্যবহারের পর আপগ্রেড করতে চাইলে পাবেন ৭০ শতাংশ পর্যন্ত বাই ব্যাক।

বান্ডেল গিফট
বান্ডেল গিফটের আওতায় নির্দিষ্ট মডেলের টিভির সঙ্গে হোম থিয়েটার অথবা সাউন্ডবার, নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরের সঙ্গে পাওয়া যাবে টিভি অথবা ১টি ওভেন ও ১টি ভ্যাকিউম ক্লিনার এবং যেকোন মডেলের রেফ্রিজারেটরের সঙ্গে ১৫টি ফুড কন্টেইনার। এছাড়াও এসিতে থাকছে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং স্যামসাংয়ের প্রিমিয়াম ‘ফ্লেক্সওয়াশ’ ওয়াশিং মেশিনের সাথে ১টি গ্যালাক্সি এ৭ ট্যাব এবং ১টি ভ্যাকিউম ক্লিনার।

মেগা গিফট
ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ মেগা গিফট হিসেবে আছে একটি নতুন গাড়ি। মেগা গিফটের বিজয়ী ক্যাম্পেইন শেষে, লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

এই প্রসঙ্গে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন: ঈদ-উল-ফিতর বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে আরও আনন্দময় করে তুলতে আমাদের গ্রাহকদের জন্য আমরা সারাদেশে আকর্ষণীয় অফার দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘শপিং মুরারক’ ক্যাম্পেইন আমাদের গ্রাহকদের আনন্দের মাত্রা বহুগুনে বাড়িয়ে দিবে বলে আমি বিশ্বাস করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ অফার
শেয়ারTweetPin2

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT