চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে লোভনীয় অফারেও নিস্তেজ মোবাইলফোন বাজার

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:৩৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

ঈদে পোশাক বাজারের রমরমা ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে মোবাইলফোনের বাজারে। বিদেশ যাওয়া-আসার বিমান টিকিট, মোটরসাইকেল, সেলফি স্টিক, ব্যাগ, হেডফোনের লোভনীয় অফারের পরও গত ঈদের তুলনায় বিক্রি প্রায় অর্ধেকে নেমে আসায় হতাশ মোবাইলফোন ব্র্যান্ডগুলো।

এক সপ্তাহ পরেই ঈদ। টিপটিপ বৃষ্টি আর জ্যাম ঠেলে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঢুকছে ক্রেতারা। অথচ শপিং মলে ঢোকার মুখেই মোবাইলফোনের দোকানগুলোকে ক্রেতাশূন্যই বলা যায়। ঈদে পোশাক বাজারের একচেটিয়া আধিপত্য তো থাকেই। তবুও গত ঈদে মোবাইলফোনের বাজার ছিলো বেশ জমজমাট। কিন্তু এবার দুই মাস মিলিয়ে রোজা, অতিরিক্ত নতুন ব্র্যান্ড, খারাপ আবহাওয়া এবং বাজেটে মোবাইল আমদানিতে শুল্ক বৃদ্ধির মিশ্র প্রভাব পড়েছে বলে মনে করে মোবাইলফোন বিক্রেতারা।

শাওমির একটি আউটলেটের ব্র্যান্ড প্রমোটার সাকিবুর রহমান বলেন, ‘ঈদে আমরা আলাদাভাবে কোনো সাড়া পাচ্ছি না। প্রতিদিন আমাদের প্রায় ৪০টি সেট বিক্রি হচ্ছে রমজান জুড়ে। গত শুক্রবার আমাদের আউটলেটে সর্বোচ্চ ৯৬টি সেট বিক্রি হয়েছে। এই শপিং মলে শাওমির সব আউটলেট মিলিয়ে প্রতিদিন গড়ে বিক্রি হচ্ছে ২’শ টি মোবাইলফোন।’


তবে পাশেই স্যামসাং মোবাইল ফোনের আউটলেটে কয়েকজন ক্রেতার দেখা পাওয়া গেলো।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শারমিন জাহান এসেছেন ছোট ভাই রাকিবকে নিয়ে। ঈদে পোশাক কেনা শেষ, ছোট ভাইয়ের স্মার্টফোনের বায়না পূরণ করতেই ওকে নিয়ে এসেছেন বলে জানালেন।

তবে গত ঈদের তুলনায় স্যামসাংয়েরও বিক্রি অর্ধেক কমেছে বলে জানান আউটলেটের বিক্রয় কর্মকর্তারা। দুই মাস মিলিয়ে রোজা থাকায় লোকজনের হাতে প্রয়োজনের অতিরিক্ত টাকা তেমন নেই। যা ছিলো তা পোশাক কিনতেই খরচ হওয়ায় মোবাইল বাজারের এই অবস্থা বলে মনে করেন তারা।

Reneta

ভারতীয় সুপারস্টার দীপিকা পাড়ুকোনের বিজ্ঞাপন এবং সেলফির জন্য জনপ্রিয়তা পাওয়া অপপো আউটলেটের বিক্রয় কর্মীরাও হতাশ। এজন্য বাজারে প্রচুর ব্র্যান্ডের মোবাইলফোন আসাকে কারণ বলে মনে কওে তারা।

আকর্ষণীয় গিফটপ্যাক অফারেও ক্রেতাদের ভীড় না দেখে কিছুটা হতাশ বলে জানালেন এই আউটলেটের সেলস প্রমোটার মো.আক্তারুজ্জামান।

তিনি বলেন, ‘আগে শাওমি, হুয়াওয়ের সঙ্গে প্রতিযোগিতাটা ছিলো। এখন আরও নতুন ব্র্যান্ড এসেছে। অথচ ক্রেতা কিন্তু তেমন ভাবে বাড়ছে না। এবার গত ঈদের চেয়ে বিক্রি প্রায় নেই বললেই চলে।’

এবারের বাজেটে মোবাইল ফোন আমদানিতে ৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করায় কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করেন অপেক্ষাকৃত সস্তা স্মার্টফোনের জনপ্রিয় ব্র্যান্ড সিম্ফনি’র ব্র্যান্ড প্রমোটার সজীব শাহ।

তিনি বলেন, ‘অনেকেই সীমিত বাজেটে একেবারে টার্গেট করে সুলভমূল্যে সেট কিনতে আসে। বাজেটে শুল্ক বাড়ায় এখন মোবাইলফোন প্রতি ৬-৭’শ টাকা বেশি দাম রাখতে হচ্ছে আমাদের। ক্রেতারা দ্বিধা করছে, কেউ কেউ বাজেটের চেয়ে অতিরিক্ত ভেবে পিছু হটছে।’

মোতালেব প্লাজার মোবাইলফোন বিক্রেতারাও ক্রেতাশূন্য

একই চিত্র দেখা গেলো মোবাইল ফোনের আরেক বাজার মোতালেব প্লাজায়। মাত্র ছয় মাস হলো দেশে যাত্রা শুরু করা জেডটিই ব্র্যান্ডের আউটলেটে পত্রিকা পড়ছিলেন ব্র্যান্ডটির প্রমোটার শরিফুল ইসলাম।

জানালেন, বিশ্বে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে আমাদের সুনাম আছে। বাংলাদেশে মাত্র ৬ মাস হলো জেডটিই লঞ্চ করা হয়েছে। ঈদে প্রত্যাশিত বিক্রি হচ্ছে না। তবে শুধু আমাদের ক্ষেত্রে কারণটা ভিন্ন। এখনো আমাদের বিজ্ঞাপন প্রচারিত হয়নি। ক্রেতারা আমাদের সম্পর্কে তেমন জানেও না। তবু ঈদ উপলক্ষে আমরা প্রতিটি সেটের সঙ্গে ফ্রি ব্যাককভার,গ্লাস প্রটেক্টর দিচ্ছি। আমাদের ভি-৭ এর সঙ্গে দিচ্ছি ফ্রি পাওয়ার ব্যাংক।’

পোশাক নির্ভর ঈদ বাজারের একচেটিয়া আধিপত্য থাকবেই। এই বাস্তবতা মেনে নিয়ে ঈদের পর মোবাইলফোন বাজার আবারও চাঙা হবে বলে প্রত্যাশা করছে বিক্রেতারা।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ অফারঈদ বাজারমোবাইল ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT