চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সিনেমা হল খুলবে না: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
বিনোদন
A A
পুরনো ছবি

পুরনো ছবি

ঈদুল আযহার বাকি আর মাত্র ৫ দিন। তার আগে করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো খুলবে কিনা এ নিয়ে সংশয়ে ছিল। সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি তাকিয়ে ছিলেন সরকারি নির্দেশনার। তবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, আসন্ন ঈদে সিনেমা খুলবে না।

রোববার সকালে তথ্য মন্ত্রণালয়ে প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে আলাপকালে এ সিদ্ধান্ত জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, একে তো করোনার প্রকোপ তার ওপর বন্যার আঘাত। করোনা বা বন্যায় শারীরিক দূরত্ব বজায় দেখে সিনেমা চালানো সম্ভব নয়। ভারত কিংবা পাকিস্তান কোনো দেশে সিনেমা হল খুলছে না।

তথ্যমন্ত্রী মনে করেন, বাংলাদেশেও এ পরিস্থিতিতে সিনেমা খুলবে না। আরেকটু ধীরেসুস্থে আগানো ভালো হবে।

তিনি বলেন, চলচ্চিত্র শিল্পকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। কিভাবে সিনেমার সোনালি দিন ফিরিয়ে আনা যায়, আন্তর্জাতিক বাজারে কিভাবে বাংলাদেশের সিনেমা দিয়ে একটি অংশ দখল করা যায় এসব নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন। তিনি আমাকেও এসব নিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

তথ্য মন্ত্রণালয়ে আলোচনা শেষে প্রদর্শক সমিতির উপদেষ্টা মিঁয়া আলাউদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা প্রদর্শক সমিতির নেতারা চেয়েছিলাম ঈদে সিনেমা হল খুলে দেয়া হোক। কিন্তু সরকার চাইছে এখনই সিনেমা হল চালু না হোক। তাই ঈদ উপলক্ষে আপতত সিনেমা হল খুলবে না।

পরবর্তীতে প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে তথ্যমন্ত্রী আলোচনা সাপেক্ষে সিনেমা হল খোলার সিদ্ধান্ত নেবেন।

Reneta

করোনাভাইরাসের প্রকোপে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা বন্ধ রয়েছে। ১৬ মার্চ যৌথভাবে সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজক ও প্রদর্শক সমিতি। তারপর থেকে দীর্ঘ কয়েকমাস দেশের সব সিনেমা হলে তালা ঝুলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রীপ্রদর্শক সমিতিলিড বিনোদনসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT