চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে মানুষ বাড়ি যাওয়ায় মশা কামড়াতে পারেনি: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A
ফাইল ফটো

ফাইল ফটো

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে- এমন বক্তব্যে হাইকোর্ট  বলেছেন, ‘ঈদে মানুষ ঢাকা ছেড়ে বাড়ি যাওয়ায় মশা কামড়াতে পারেনি। এখন আবার মানুষ ঢাকায় এসেছে, তাই এক সপ্তাহ পর বোঝা যাবে ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে কিনা।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আইনজীবী তৌফিক ইনাম টিপুকে উদ্দেশ্য করে মঙ্গলবার এসব কথা বলেন বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ।

আদালত বলেন, সারাদেশে তো আর আপনারা (সিটি কর্পোরেশন) ওষুধ ছিটান না। তাই সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমলে সেটা তো আপনাদের কর্মকাণ্ডের ফল না। ওটা ‘বাই ন্যাচারাল’ই কমছে। কারণ আপনারা তো আর সারা দেশে মশার ওষুধ ছিটাননি।’

আর ঢাকা সিটিতে ডেঙ্গু আক্রান্ত রোগী কমার কথা যদি বলেন তাহলে বলতে হবে, ‘ঈদে মানুষ ঢাকা ছেড়ে বাডি যাওয়ায় মশা তাদের কামড়াতে পারেনি। তবে এখন আবার মানুষ ঢাকায় এসেছে, তাই এক সপ্তাহ পর বোঝা যাবে ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে কিনা।’

এসময় আদালত আইনজীবীকে বলেন, মশা মারার নতুন ওষুধ এনেছেন? নতুন ওষুধে কি মশা মরে? নাকি আবার দক্ষিণের মশা উড়ে উত্তরে চলে যায়?

এ সময় সিটি কর্পোরেশনের আইনজীবী বলেন, নতুন ওষুধ কার্যকর এবং গত ১১ তারিখ থেকে তা ছিটানো হচ্ছে।

Reneta

এ পর্যায়ে আদালত বলেন, আমরা যখন দেখব হাসপাতালে রোগী ভর্তি বন্ধ হচ্ছে তখনই বুঝব যে মশার ঔষধ কার্যকর এবং ডেঙ্গুর প্রকোপ রোধ করা গেছে।

আজ শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান আদালতকে বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এরই মধ্যে সিটি কর্পোরেশনকে অর্থ বরাদ্দ দিয়েছে, জনবলের বাড়ানোর ব্যাপারে বলেছে।

তখন আদালত জানতে চান, এই অর্থ আর জনবল কি যথাযথ ভাবে কাজে লাগানো হচ্ছে?

উত্তরে সিটি কর্পোরেশনের আইনজীবী বলেন, মনিটরিং করা হচ্ছে এবং কাজ হচ্ছে। ওয়ার্ডের কর্মীরা কাজ কাজ করে যাচ্ছে। কর্মীদের জিপিএস ট্রাকিংয়ের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

এ সময় আদালত বলেন, এভাবে বললে হবে নাকি কাজ হচ্ছে? কে কে কোথায় কাজ করছে তা বিস্তারিতভাবে আমাদের কাছে দাখিল করুন।

এরপর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে কত রোগী এখন হাসপাতালে ভর্তি আছে প্রতিদিন কেমন ভর্তি হচ্ছে তার তথ্য রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে।

আজ আদালতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

এর আগে রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ও এডিস মশা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারর্দীর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু জ্বরমশার কামড়
শেয়ারTweetPin

সর্বশেষ

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬

চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT