চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বাংলাদেশে ফের শাকিবের ‘চালবাজ’, কতো হলে চলবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
বিনোদন
A A

আঙুল গুণে বলা যায়, কদিন পর ঈদ! কিন্তু চূড়ান্তভাবে কটি ছবি মুক্তি পাবে সেটি এখনও বলা যাচ্ছেনা। পোড়ামন ২, কমলা রকেট, চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া, পাঙ্কু জামাই এই চারটি ছবির মুক্তি নিয়ে নিশ্চিত হওয়া গেলেও ‘সুপার হিরো’, ‘আমার প্রেম আমার প্রিয়া’ এই দুই ছবি ঈদ উপলক্ষে আদৌ মুক্তি পাবে কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ঠ সংশয়।

এর মধ্যে ঈদের ছবির মুক্তি তালিকায় নতুন করে শোনা যাচ্ছে ‘চালবাজ’-এর নাম! এর আগে গেল ২৭ এপ্রিল বাংলাদেশে মুক্তি পেয়েছিল ‘চালবাজ’। কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এ ছবিটি এদেশে সাফটা চুক্তির মাধ্যমে তখন ১০৫ সিনেমায় মুক্তি পায়। তিন মাস না যেতেই ঈদ উপলক্ষে ফের বাংলাদেশে প্রদর্শিত হবে ‘চালবাজ’।

আগেরবার আমদানি করে বাংলাদেশে ‘চালবাজ’ মুক্তি দিয়েছিল ঢাকার এন ইউ ট্রেডার্স। একই প্রতিষ্ঠান থেকে ঈদে এই ছবিটি আবার প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। ‘চালবাজ’ মুক্তির বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন এন ইউ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক  কামাল মোহাম্মদ কিবরিয়া। মঙ্গলবার (১২ জুন) সকালে তিনি বলেন, ১৫ থেকে ২০ টি চলবে ‘চালবাজ’। নতুন নয়, পুরাতন ছবি হিসেবে ‘চালবাজ’ প্রদর্শিত হবে।

গেল ৩০ মে বাংলাদেশের উৎসবের দিনগুলোতে উপমহাদেশের কোনও ছবি আমদানি, প্রদর্শন ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আপিল বিভাগ। এরপরেও কীভাবে চালবাজ মুক্তি পাবে? এই আদেশে কোথাও উল্লেখ নেই, পুরাতন কিংবা রিলিজড হওয়া ছবি উৎসবে চলবে না। ব্যারিস্টারের সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন, নতুন ছবি যেন না চলে সেই আদেশ দেয়া হয়েছে- বলেন কামাল মোহাম্মদ কিবরিয়া।

আরও বলেন, ‘চালবাজ’ যেহেতু পুরাতন ছবি, এটা চলবে; অ্যানি হাউ! যোগ করে বলেন, আমার ঘরে এখনও ‘জিও পাগলা’ ছবি আছে। পুরাতন এই ছবিও যদি কেউ চালাতে চায়, আমি কেন দিব না! কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, চালবাজ কত হলে চলবে এখনও ফাইনাল হয়নি। তবে ১৫-২০ টি হতে পারে। ছবি কিছুটা স্লো। তাছাড়া মার্কেটে নতুন ছবি আছে। আরও কদিন হাতে আছে দেখা যাক কত হল পায়।

ভারতীয় পুরাতন ছবি ‘চালবাজ’ ঈদে মুক্তির বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনকে চিত্রপরিচালক সমিতির মহাসচিব ও চলচ্চিত্র পরিবারের সদস্য সচিব বদিউল আলম খোকন বলেন, যেহেতু ‘চালবাজ’ আগে মুক্তি পেয়েছে, তাই আবার যদি ঈদে চালানো হয়, পুরাতন ছবি হিসেবে চলবে। এতে কোনো অসুবিধা নেই। দর্শক যদি পুরাতন ছবি দেখে খুশি হয় তো দেখুক।

Reneta

কলকাতার ‘চালবাজ’ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশে শাকিব খান, শাহেদ আলী, রেবেকা, সুব্রত, ভারতের শুভশ্রী, আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালবাজবদিউল আলম খোকনলিড বিনোদনশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT