বিনোদন

ঈদে নির্মাতা সকাল আহমেদের চার নাটক

ঈদে নির্মাতা সকাল আহমেদের চার নাটক

টেলিভিশন নাটকের জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ। উৎসব কেন্দ্রীক নন, নিয়মিত নাটক নির্মাণ করে থাকেন তিনি। তারপরও প্রতি ঈদে থাকে তার অন্তত ৭ থেকে ৮টি বিশেষ নাটক। কিন্তু এবার?

এমন প্রশ্নে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা সকাল আহমেদ জানান, খুব প্রতিকূল সময়ে আমরা আছি। করোনার কারণে দুই মাস ধরে শুটিং বন্ধ থাকায় সার্বিকভাবেই এবার খুব বেশি নতুন নাটক পাবেন না দর্শক! তারপরও এই ঈদে আমার ৪টি নাটক থাকছে।

নির্মাতা জানালেন, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে সাতটায় রাজীব আহমেদের গল্পে ‘আজও তুমি আর আমি’ নামের একটি নাটক প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। নাটকে অভিনয় করেছেন মিলন, অর্ষা, সুষমা। একই দিনে দীপ্ত টিভিতে প্রচার হবে ‘লেবুর মালয়েশিয়া সফর’ নামে আরো একটি নাটক। এটি দেখানো হবে রাত সাড়ে ৮টায়। নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অপর্ণা, মীর শহীদ, হিরো প্রমুখ।

এছাড়া ঈদের চতুর্থ দিন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘যদি আরেকটু সময় পেতাম’ নামের নাটক। যেখানে অভিনয় করেছেন সজল, অপর্ণা ও মীর শহীদ প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন রাত সাড়ে আটটায় এটিএন বাংলায় প্রচার হবে এই নির্মাতার ‘জুলির সেকেন্ড লাইফ’। নাটকে অভিনয় করেছেন মনোজ, নাদিয়া মীম, হিরো প্রমুখ।

বিষয়:আনিসুর রহমান মিলনঈদ ২০২০মনোজলিড বিনোদনসকাল আহমেদসজল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…