চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে দেশের গান, পঞ্চকন্যা এবং একটু অভিমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৩, জুন ২০১৮
বিনোদন
A A

তার জীবনটাই গান। আর অনেকখানি অভিমান। আবার সেই অভিমান ভেঙ্গে ফিরেও আসেন গানের ভুবনে। তৈরী করেন নিজের আপন রুচির গানের দুনিয়া। আলোকিত করেন চারপাশ পরিশুদ্ধ বচনে, নান্দনিক ধ্রুপদী গায়কী আর খোঁপায় গোঁজা ফুলের অনবদ্য সাজে। তিনি সাত সাগর পাড়ি দিয়ে সৈকতে পড়ে থাকা পিতার সন্তান। ভীষণ ভাই-বোন অন্তপ্রাণও।

বাছাই করে গান করেন তিনি। তিনি করেন এক মুঠো গান অথবা গেয়ে ওঠেন আকাশ ও সমুদ্র অপার। চারটে দেওয়াল হঠাৎ খেয়াল থেকে আয়লান কুর্দিকে নিয়ে গেয় ওঠেন সাগর বেলায় ভেসে আসে যে শিশু সে আমার সন্তান। ঈদের আনন্দযজ্ঞে সামিল হয়েছেন মিক্সড, সিঙ্গেল আর নাটকের টাইটেল গানে। ২০০৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে চ্যানেল আই পুরস্কার প্রাপ্ত তিনি ফাহমিদা নবী। কাছের মানুষের নুমা’দি। বিখ্যাত গায়ক মাহমুদুন্নবীর কন্যা এবং শিল্পী সামিনা চৌধুরী এবং পঞ্চম এর বোন।

‘এসো দুচোখ ভরে দেখে যাও আমারই ধানশালিকের দেশ।’ সুজন হাজংয়ের লেখা জাদু রিছিলের সুরে গানটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের জন্য গেয়েছেন ফাহমিদা নবী। তিনি বলেন, দেশ না থাকলে কোন ঈদ পালন করতাম! তাই ঈদ আর দেশের গান পাশাপাশি চলতেই পারে।’

এছাড়া প্রবাসী আসম মাসুমের কথা আর সুমন কল্যাণের সুরে গেয়েছেন ‘ছুঁই না ছুঁই’। লেজার ভিশনের ঈদ আয়োজনে তাদের ইউটিউবে ভিডিওসহ প্রকাশ হয়েছে গানটি। এদিকে অনেকদিন পরে প্রিন্স মাহমুদের সুরে গেয়েছেন ‘কতদূর’ শিরেনামের গান। গানটি লিখেছেন ইব্রাহীম ফাতেমী।

প্রিন্স মাহমুদের পঞ্চাশতম অ্যালবাম হিসেবে জি-সিরিজ থেকে প্রকাশ হয়েছে ‘পঞ্চকন্যা’। শিরোনামের নারী শিল্পী কেন্দ্রিক মিশ্র গানের অ্যালবাম। যেখানে আরো গেয়েছেন ন্যান্সি এলিটা, কণা ও কোণাল। ফাহমিদা নবী বলেন,  পঞ্চকন্যায় আমি অগ্রজ কন্যা। ভালোই লেগেছে। প্রিন্স এর সঙ্গে আগেও আমি কাজ করেছি।  ও অনেক সময় নিয়ে যত্ন দিয়ে কাজটা করে। নিখুঁত করার চেষ্টা করে। ওর কাজ দেখে মনে হয় এটাই বুঝি প্রেম। শ্রোতাদের প্রাধান্য দিয়ে শ্রোতা রুচি গঠনে চেষ্টা করে। তাই ওর গান এত ভালো হয়।’

Reneta

এদিকে একটি ঈদের নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। ‘ভালোবাসতেই’ নামের নাটকটির গানের সুর করেছেন তাসনু।

এদিকে গীতিকার শফিক তুহিনের দায়ের করা মামলায় গায়ক আসিফের কারাবাস প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, বিষয়টি নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই। আমাদের মন্তব্যে কিবা এসে যায়’। যেন ঝরে পড়ে একটু অভিমান।

ঈদে দেশেই কাটবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান ফাহমিদা নবী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এলিটাপ্রিন্স মাহমুদফাহমিদা নবীলিড বিনোদনলেজার ভিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা পদক প্রাপ্ত মুকিত মজুমদার বাবুকে চ্যানেল আইয়ের সংবর্ধনা

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ডা. জাকির হোসেনের মায়ের মৃত্যুতে ঔষধ শিল্প সমিতির শোক

মে ৬, ২০২৬

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: মির্জা ফখরুল

মে ৬, ২০২৬

‘কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি সহ্য করা হবে না’

মে ৬, ২০২৬

‘হয়তো একদিন মমতার নামে একটা মন্দির হবে’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT