চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে তারকাবহুল ‘জিরো আওয়ার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
বিনোদন
A A

টিনএজদের বৈচিত্রপূর্ণ টানাপোড়েন নিয়ে তরুণ নাট্যনির্মাতা অনন্য ইমন নির্মাণ করছেন তারকা সমৃদ্ধ নাটক ‘জিরো আওয়ার’। রচনা করেছেন হাবিব জাকারিয়া উল্লাস।

গেল ২০ তারিখে ঢাকার অদূরে একটি রিসোর্টে তারকাবহুল এই নাটকের শুটিং শেষ হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, টয়া, শতাব্দী ওয়াদুদ ও মৌসুমী নাগ।

‘জিরো আওয়ার’-এর গল্পে দেখা যাবে, চারজন টিনএজার পরিবারের ইচ্ছায় বিয়ে এড়াতে বাড়ি থেকে পালিয়ে চলে আসে এক রিসোর্টে। তাদের উদ্দেশ্য নিজেদের পছন্দমত বিয়ে করে ফেলবে পরদিন। তারপর যা হবার দেখা যাবে। সেখানে হাজির হয় এক বিবাহিত দম্পতি, যাদের দাম্পত্য জীবন ছাড়াছাড়ির পথে। সংসার টেকাতে তারা শেষ চেষ্টা চালায়। কিন্তু সবার পরিচয় হবার পর একই জায়গায় এই ছয় জনের কম্পোজিশনের ভেতর থেকে হঠাৎ করে বেরিয়ে আসতে থাকে অতীত নানা সত্য, নানা আন্তঃসম্পর্ক।

সত্যগুলো এতটাই সিরিয়াস যে তাদের সমস্ত বর্তমান পরিকল্পনাগুলোই ভেস্তে যাবার যোগার। বিশ্বাস, সন্দেহ, ভালোবাসা, বিয়ে সবকিছু নিয়ে সবাই ফাঁদে আটকে যায়। শুরু হয় ক্লাইম্যাক্স। বেজে ওঠে বিচ্ছেদের সুর।সেই অবকাশে সবাই খুঁজতে থাকে, বুঝতে থাকে সম্পর্ক এবং তার ভেতরের সত্য। শেষ পর্যন্ত কি হবে সেটা দেখতে চোখ রাখতে হবে ঈদ উৎসবে কোন একটি বেসরকারী চ্যানেলে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক অনন্য ইমন বলেন, ভালোবাসার নাটকের জনপ্রিয় ধারায় ‘জিরো আওয়ার’ ব্যতিক্রম প্রোডাকশন। কেননা নাটকটিতে ভালোবাসার চিরন্তন কমিটমেন্টের মেসেজ বিনোদনের মোড়কে দর্শকের মনে পৌঁছে দেবার চেষ্টা রয়েছে। আবার উঠে এসেছে দুটি জেনারেশনের সম্পর্কের রিয়েলাইজেশন। বিশেষ করে এখনকার টিনএজ প্রজন্মের অস্থিরতা, সেন্স অফ কমিটমেন্ট, ভ্যালুজ ইত্যাদি নিয়ে একটা ম্যাচিউরিটির দিকে জার্নির বিষয়টা গল্পে সিরিয়াসলি উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য ইমনইরফান সাজ্জাদটয়াতৌসিফ মাহবুবমৌসুমী নাগলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশবনম ফারিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT