চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে ‘ফেলুদা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে অতিথিরা

সংবাদ সম্মেলনে অতিথিরা

এবার ঈদে ‘ছোট কাকু’র পাশাপাশি চ্যানেল আইয়ে দেখা যাবে ‘ফেলুদা’কেও। ঈদের ৮ম আর ৯ম দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে ফেলুদা সিরিজের ‘শেয়াল দেবতা রহস্য’ ও ‘ঘুরঘুটিয়া ঘটনা’। এখানে ফেলুদা চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আজ ২৩ আগস্ট বুধবার দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশন ও টম ক্রিয়েশনসের কর্মকর্তারা জানালেন, টেলিভিশন আর ওয়েব সংস্করণে আসছে সত্যজিৎ রায়ের জনপ্রিয় এই গোয়েন্দা কাহিনি। ফেলুদা সিরিজের টেলিভিশন পার্টনার চ্যানেল আই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের ছেলে ও চিত্র পরিচালক সন্দীপ রায়, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল, গ্রে এডভারটাইজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গাউসুল আলম শাওন, গ্রামীণফোনের হেড অব মিডিয়া অপারেশনস ফারহা নাজ জামান, ‘আড্ডা টাইমস’-এর ম্যানেজিং ডিরেক্টর রাজিব মেহরা এবং টপ অব মাইন্ড ও ক্যান্ডি প্রোডাকশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

এখানে জানানো হয়, সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের কাছ থেকে ফেলুদার সব গল্প নিয়ে কাজ করার স্বত্ব পাওয়া গেছে। সিরিজটির প্রথম সিজনে চারটি গল্প দিয়ে শুরু হবে। গল্পগুলো হলো ‘শেয়াল দেবতা রহস্য’, ‘ঘুরঘুটিয়া ঘটনা’, ‘গোলকধাম রহস্য’ ও ‘গ্যাঙটকে গন্ডগোল’। পরবর্তীতে অন্য গল্পগুলো নিয়ে কাজ হবে।

এর আগে অভিযোগ করা হয়, পরমব্রত নিয়ম ভেঙে বাংলাদেশে অভিনয় করছেন। এমনকি বিদেশি শিল্পীদের অনুমতি ছাড়া বাংলাদেশে কাজ করার অভিযোগ এনে টিভিকেন্দ্রিক ১৩টি সংগঠনের জোট ‘এফটিপিও’র সদস্য সচিব নির্মাতা-অভিনেতা গাজী রাকায়েত বনানী থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন। আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘গত ১৩ আগস্ট তথ্যমন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমতি পেয়েছেন তারা। তাই পরমব্রতর বাংলাদেশে কাজ করতে আর বাধা নেই।’

চ্যানেল আইয়ে প্রচার হওয়ার পর দর্শক ফেলুদা সিরিজের ‘শেয়াল দেবতা রহস্য’ ও ‘ঘুরঘুটিয়া ঘটনা’ ওয়েব সিরিজ হিসেবে বাংলাদেশে থেকে দেখতে পাবেন ‘বায়স্কোপ’-এ এবং বাংলাদেশের বাইরে ‘আড্ডা টাইমস’-এ। এই সিরিজে ফেলুদা চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর তপসের চরিত্রে থাকছেন রিদ্ধি সেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেলুদা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদের মাটি ও মানুষের কাছে গিয়ে কথা শোনার আহ্বান

পরবর্তী

টেস্ট জিততে ‘জিততে’ হবে প্রতিটা বলই

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট জিততে ‘জিততে’ হবে প্রতিটা বলই

মো. লিটন

তিনি রাগ করতেন কম, ক্ষমা করতেন বেশি: লিটন (নায়করাজের ড্রাইভার)

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT