বিনোদন

ঈদে চ্যানেল আইয়ের পর্দায় ফারুকীর ৫ সিনেমা

ঈদের দিন থেকে টানা সাতদিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে সাতটি সিনেমা

বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল আই অনলাইন এর সিনেমা ও সংবাদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন সিনেমা ও সংবাদ সংক্রান্ত ছবি, যা বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক খবরের সঙ্গে সম্পর্কিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে সামনে আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

তবে সবার আগ্রহের শীর্ষে থাকে সাত দিনব্যাপী চলচ্চিত্র! আসছে ঈদেও হচ্ছে না ব্যতিক্রম। ঈদের সাত দিনেই সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে দারুণ সব চলচ্চিত্রে। এরমধ্যে ৫টি ছবিই মোস্তফা সরয়ার ফারুকীর!

ঈদের দিন: ‘টেলিভিশন’ ছবিটি দেখানো হবে ঈদের দিন। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নুশরাত ইমরোজ তিশা, মোশারফ করিম, মুকিত জাকারিয়া, শামীম শাহেদ, শাহির হুদা রুমি প্রমুখ।

ঈদের তৃতীয় দিন দেখানো ‘পিঁপড়াবিদ্যা’। অভিনয়ে শিনা চৌহান, নুর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মউ দেবনাথ প্রমুখ।

ঈদের চতুর্থ দিন বাংলাদেশের আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘ব্যাচেলর’। এতে অভিনয় করেছিলেন অপি করিম, ফেরদৌস, শাবনুর, হুমায়ূন ফরিদী, ইলোরা গহর প্রমুখ।

ঈদের ৫ম দিন থাকছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, মোর্শারফ করিম, রাশেদ আহমেদ তপু, আবুল হায়াত প্রমুখ।

ঈদের ৭ম দিন দেখানো হবে‘মেড ইন বাংলাদেশ’। অভিনয়ে জাহিদ হাসান, তানিয়া আহমেদ, শহিদুজ্জামান সেলিম, তারিক আনাম খান, সালেহ আহমেদ, মারজুক রাসেল, তিন্নি, হাসান মাসুদ প্রমুখ।

বিষয়:অপি করিম ইলোরা গহর ঈদ ২০২০ চঞ্চল চৌধুরী চ্যানেল আই তিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…