চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ঘরেই করে ফেলুন পেডিকিউর

তামান্না তামিম তামান্না তামিম
২:১৪ অপরাহ্ণ ২৪, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
পেডিকিউর

পেডিকিউর

ঈদে নতুন জুতো পরে তো অবশ্যই বের হবেন। কিন্তু পায়ের গোড়ালি ফাটল, অথবা চামড়ার রুক্ষভাব, আর যদি পায়ের নখের বিকৃত অবস্থা থাকলে ঈদটাই মাটি।  ত্বকের এই রুক্ষতা দূর করতে হলে আমাদের নিজেদেরই হাত ও পায়ের যত্ন নিতে হবে।

তাই আজ সকাল থেকে অনামিকা  প্রস্তুতি নিচ্ছে পার্লারে যাবে। তাই আগের দিন বলেও রেখেছিল সুমনাকে। কিন্তু  মোহাম্মদপুর  বাসার পাশের  ‘রেড বিউটি পার্লারে’  গিয়ে দেখে লম্বা সিরিয়াল। তাতেই মন খারাপ করে বসে অনামিকা।তাহলে তো নতুন জুতোটা কিছুতেই মানাবে না পায়ে।

তাই চলুন আজকে জেনে নেই -ঈদকে সামনে রেখে ঘরে কিভাবে পায়ের যত্ন বা পেডিকিউর করবেন।

যে সকল উপকরণ লাগবে—

  • ছোট এক গামলা কুসুম গরম পানি
  • শ্যাম্পু অথবা বার্থ সল্ট
  • ভালো মানের পায়ের স্ক্রাব
  • ঝামাপাথর
  • পায়ের ব্রাশ
  • ময়শ্চারাইজার
  • টোনার অথবা লেবু
  • নেইল ক্লিপার্স,নেইল ফাইল,কিউটিকেল পুসার(পেডিকিউর সেট)
  • নেইল স্ক্রাব
  • নেইল পোলিশ রিমুভার
  • একটা পরিষ্কার তাওয়াল
  • তুলা

 

যেভাবে করবেন—

Reneta

১. প্রথমে নেইলপলিশ লাগানো থাকলে তা উঠিয়ে ফেলুন।

২. একটি গামলায় কুসুম গরম পানি নিয়ে এতে কিছু শ্যাম্পু মেশান। এবার এতে পা ভেজান। ২৫-৩০ মিনিট অপেক্ষা করুন।

৩. ৫-১০ মিনিট অপেক্ষা করার পর দেখবেন পায়ের নখ একটু নরম হয়েছে। এই অবস্থায় নখ কাটুন ও সাইজ ঠিক করুন।

৪. এবার আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর একটি পা উঠিয়ে ব্রাশে শ্যাম্পু লাগিয়ে ভালো করে পা ঘষে নিন। এবার আরেকটি পা ব্রাশ দিয়ে ঘষে নিন।

৫. এইবার একটি ঝামাপাথর দিয়ে পায়ের নিচে ও গোড়ালি ঘষে নিন। এতে করে পায়ের মরা চামড়া উঠে যাবে। আবার পা ভিজিয়ে রাখুন।

৬. একটি পা তুলে সেই পায়ের নখে ময়শ্চারাইজার লাগিয়ে রাখুন। এবার নখের উপর অরেঞ্জ স্টিক দিয়ে নখের কিউটিকল নখের পেছনে ফিরিয়ে ঘষুন। নখের ভেতরের ময়লাও পরিষ্কার করে ফেলুন অরেঞ্জ স্টিক দিয়ে।

৭. নখের চারপাশে কিউটিকলের আলাদা স্তর থাকলে টো-নেইল ট্রিমার দিয়ে তা কেটে ফেলুন সাবধানে।

৮. এখন পায়ের চামড়া ও নখ একটি লেবুর টুকরা দিয়ে ৫ মিনিটের জন্য ভালো করে ঘষুন। ঘষা শেষ হলে পা ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৯. এবার স্ক্রাবিং ক্রিম হাটু পর্যন্ত লাগিয়ে ৫ মিনিট ম্যাসেজ করুন। মাঝে মাঝে একটু পানি লাগিয়ে নিবেন পায়ে তাহলে ম্যাসেজ করতে সুবিধা হবে ম্যাসেজ শেষ হলে পা ভালো করে ধুয়ে মুছে ফেলুন।

১০. এবার পায়ে টোনার লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ময়শ্চারাইজার লাগান। এবার নখের উপর নেইল শাইনার এর শক্ত পাশ দিয়ে ঘষুন কিছুক্ষণ। শক্ত অংশ দিয়ে ঘষা শেষ হলে তুলনামূলক নরম পাশ দিয়ে নখগুলো ঘষে ফেলুন ভালো করে। নখ ৫-৭ দিনের জন্য চকচকে থাকবে। নেইলপলিশ লাগাতে চাইলে আগে অবশ্যই ট্রান্সপারেনান্ট বা স্বচ্ছ রঙের বেইস কোট দিয়ে নিবেন। এতে করে নখ হলুদ হবে না।

১১.  পা পরিস্কার করা হয়ে গেলে  নরম তাওয়াল অথবা তুলার পড দিয়ে নখ মুছে নিতে হবে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬

কেন রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি অর্ধেকে নেমে এসেছে

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকসই গণতন্ত্রে নির্বাচনই যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT