চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে কলকাতায় ‘ভাইজান’-এর চাহিদা কেমন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ১১, জুন ২০১৮
বিনোদন
A A

আসছে ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ছবি ‘ভাইজান এলো রে’। স্থানীয় শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ‘ভাইজান’ ছবির কয়েকটি গান ইউটিউবে অবমুক্ত হওয়ার পর দুই বাংলাতেই সমান সাড়া ফেলেছে। প্রশংসিত হয়েছে সব গান।

বিশেষ করে ‘বেবি জান জান’ গানটি সেখানকার দর্শক চাহিদার শীর্ষে! এমনকি সেখানকার বাংলা ছবির মস্ত বড় তারকা জিতের ‘সুলতান’ ছবির গানগুলো থেকেও এগিয়েও শাকিবের ‘ভাইজান’-এর গান।

আসছে ঈদে কলকাতায় ‘ভাইজান’-এর চাহিদা কেমন?-প্রশ্নে এসকে কলকাতা থেকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা চ্যানেল আই অনলাইনকে সোমবার দুপুরে ফোনে জানিয়েছেন, ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের ৭৫ হলে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’। এতেই আমরা খুশি। কারণ, সালমান খানের ‘রেস-৩’ এবং জিতের ‘সুলতান’ এই দুই ছবিও ঈদে আসছে। জিৎ এখানকার সবচেয়ে বড় তারকা। তারপরেই এবার ঈদে শাকিব খানের ‘ভাইজান’ ছবি নিয়ে মানুষের আগ্রহ বেশি। আমার বিশ্বাস শাকিব এই ছবি দিয়ে এখানে ফাটিয়ে দেবে! আর সালমান খানের ‘রেস ৩’ তো বলার অপেক্ষা রাখেনা।

‘ভাইজান’ দিয়ে এই প্রথমবার ঈদে কলকাতায় শাকিব খানের কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে এসকে মুভিজের প্রযোজনায় শিকারি, নবাব ও চালবাজ মুক্তি পেলেও ওই তিনটা ছবি ঈদে বা এমন বড় উৎসবে মুক্তি পায়নি। এ প্রসঙ্গে অশোক ধানুকা বলেন, ‘ভাইজান’ ঈদ টার্গেট করে বানানো হয়েছে। আগের ছবিগুলো এখানে ভালো চললেও কোনো ঈদ উৎসব পায়নি। বাংলাদেশে মুক্তির পর ‘নবাব’ ছবিটি পাইরেসি হয়েছিল বলে কিছুটা ক্ষতির সম্মুখন হই কলকাতাতে। তবে এবার বেশি ‘ভাইজান’ দিয়ে প্রত্যাশা অনুযায়ি ব্যবসা করতে পারবো বলে আশা করছি। তাছাড়া ‘বেবি জান’ গানটা এতো হিট করেছে যে, ‘ভাইজান’ নিয়ে এখানকার দর্শকদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তিনি বলেন, শাকিব খানকে নিয়ে ‘ভাইজান এলো রে’ হলো এসকে মুভিজের চার নম্বর ছবি। আগের তিনটি ছবির থেকে ‘ভাইজান’ এখানে ভালো চলবে বলে আমি বিশ্বাস করি। কারণ, শাকিব খানকে এখানে মানুষ চিনতে শুরু করেছে। তার দর্শক তৈরি হচ্ছে। অশোক ধানুকা বলেন, সবচেয়ে বড় কথা হলো আমার কনটেন্ট ভালো। আর ভালো কনটেন্ট হলে দর্শক অবশ্যই হুমড়ি খেয়ে দেখবে। আমি না খেয়ে থাকবো, তবুও কাজ করতে গেলে কোনো ছাড় দেব না। যতগুলো কাজ করি, সবগুলোতেই সঠিকভাবে করার চেষ্টা করি। যতদিন ছবি বানাবো ভালো কাজ করবো।

আমদানি চুক্তিতে ‘ভাইজান এলো রে’ বাংলাদেশে মুক্তির কথা থাকলেও ঈদুল ফিতর, ঈদুল আযহা, পূজা ও পহেলা বৈশাখের সময় সঠিক নিয়মে নির্মিত যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানিসহ বাইরের দেশের যে কোনো চলচ্চিত্র দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ না করার সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোটের্র আপিল বিভাগ। তাই ঈদের পর ‘ভাইজান’ এদেশে মুক্তি পাবে।

Reneta

নির্দিষ্ট কোনো তারিখ টার্গেট করে কী বাংলাদেশে ভাইজান মুক্তি পাবে? এমন প্রশ্নের জবাবে কলকাতার বাংলা ছবির শীর্ষ প্রযোজক অশোক ধানুকা বলেন, পৃথিবীর সবদেশে ব্যবসা করতে পারি। কিন্তু বাংলাদেশে কখন কি হয় সেটা আগাম বলা সম্ভব না। যতদিন সেন্সর না হবে বাংলাদেশে, ততদিন এটা নিয়ে কিছু বলা যাবেনা।

‘ভাইজান এলো রে’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

গত মার্চে কলকাতায় এই ছবির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিংয়ে লন্ডনে ‘ভাইজান’-এর শুটিং শেষ হয়। এই ছবিতে ঢালিউড বাদশা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিৎরেইস ৩লিড বিনোদনশাকিব খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৫ বিলিয়ন ডলার

এপ্রিল ১০, ২০২৬

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT