চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছে ‘আড়াল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
বিনোদন
A A

নানা সময়ে নানা ঢঙে ধনী-গরীবের মধ্যে প্রেম, সংঘাত নিয়ে চিত্রিত হয়েছে বহু নাটক সিনেমা। আসছে ঈদেও ধনী-গরীবের পার্থক্য নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আড়াল’।

কাজী ইউসুফ আলী খোকনের রচনায় ‘আড়াল’-এর গল্প ভাবনার পাশাপাশি নির্মাণ করেছেন সাখাওয়াত মানিক।

‘আড়াল’-এ জুটি হয়ে অভিনয় করেছেন নজরুল রাজ ও লাক্স তারকা নাদিয়া আফরিন মিম। এছাড়াও অভিনয় করছেন ছোট পর্দার শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তানভীর, অন্তু, রাইসা খান প্রমুখ।

Banglabid

নাটকের গল্পে দেখা যাবে, ‘‘ধনী বাবা শহীদুজ্জামান সেলিমের একমাত্র মেয়ে নাদিয়া আফরিন মিম। মডার্ন মিম সারাদিন পার্টি-বন্ধুদের সঙ্গে আড্ডা এ নিয়েই তার জীবন চলছে। অপরদিকে গ্রামের মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবক নজরুল রাজ। পড়াশুনা শেষ করেও বেকার সে। গ্রামের শিক্ষিত রহমান সাহেব নজরুল রাজকে একটি ঠিকানা ও চিঠি দেয় এবং তা নিয়ে ঢাকায় ধনী ব্যবসায়ী শহীদুজ্জামান সেলিমের সঙ্গে দেখা করতে বলেন।

নজরুল রাজ ঢাকায় আসেন। চিঠি নিয়ে নির্ধারিত ঠিকানায় দেখা করেন। একপর্যায়ে নজরুল রাজকে শহীদুজ্জামান সেলিমের মেয়ের ড্রাইবারের চাকুরি দেন। তবে ধনীর দুলালি নাদিয়ার একদমই পছন্দ নয় নজরুলকে। এরপরই গল্প মোড় নেয় অন্যদিকে, ঘটতে থাকে নানান ঘটনা-অঘটনা।’’

নাটকটি নিয়ে নজরুল রাজ বলেন, গল্পে আমি থাকি নাদিয়ার গাড়ির ড্রাইভার। আর নাদিয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে। এতে দর্শকরা ধনী গরীবের পার্থক্যটা উপলব্ধি করতে পারবেন। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।

Reneta

এদিকে নাটকটি প্রযোজনা করেছেন রাজ মাল্টিমিডিয়া। রাজধানীর বিভিন্ন লোকেশনে এর মধ্যেই শেষ হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। আসছে ঈদে ‘আড়াল’ একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আড়ালনাদিয়া আফরিন মিমশহিদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT