এই গরম অার এই বৃষ্টি আবহাওয়াটা মেকআপের জন্য তেমন উপযোগী নয়। এরপরও ঈদকে কেন্দ্র এক্সক্লুসিভ সাজের নানা পরিকল্পনা করেন রমনীরা। কোন পোশাকের জন্য কোন সাজ দিবেন; তা আগেই ভেবে রাখেন তারা।
তবে পারসোনার ব্যবস্থাপনা পরিচালক রূপসজ্জা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান মনে করেন, এই ঋতুতে মেকআপ না নেওয়াই ভালো।
ঈদের সাজসজ্জা নিয়ে তিনি বলেন, এবারের ঈদের আবহাওয়া বেশ গরম। আবহাওয়াটি মেকআপের জন্য উপযোগী নয়। তাই ঈদের সময় ভেবে চিন্তে মেকআপ নেওয়ার পরামর্শ তার।
ঈদে সারাদিনের জন্য যারা বাইরে থাকবেন তারা অবশ্যই হেভি মেকআপ না নিয়ে ন্যাচারাল মেকআপটি রাখার চেষ্টা করবেন। কারণ এই সিজনে এই গরম এই বৃষ্টি তাই নিজেকে যেনো নিজের অস্থির না লাগে সেভাবে পরিপাটি থাকবেন।
তবে পোশাক যদি হয় কালারফুল তাহলে হালকা মেকআপ করাই ভালো। দিনের বেলায় হালকা থাকলেও রাতের পার্টিতে ভারী সাজে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন।
পোশাক ও মেকআপ করার যে কথাটি মাথায় আসে সেটি চুল সেট করা। অনেকেই ঈদের সময় নিজের পছন্দ মত চুলটি বিভিন্ন স্টাইলে কেটে থাকেন। পোশাক এবং মেকআপের মতো চুলটিকেও বেশ পরিপাটি রাখার পরামর্শ দিয়ে কানিজ আলমাস বলেন, যেহেতু গরম তাই বাইরে প্রচুর রোদ থাকবে। এক্ষেত্রে চুল ছাড়িয়ে না রেখে সুন্দর করে বেঁধে নিতে পারেন। তবে বিকেল হতেই চুল ছেড়ে দিতেন পারেন।
আসলে সাজ নির্ভর করে সম্পূর্ণ নিজের ওপর। তবে সবসময় একটি জিনিস মাথায় রাখবেন; সাজের কারণে আপনার ঈদের আনন্দ যেন মাটি না হয়। আর সর্বোপরি মেকআপের করার আগে ভালো মত স্কিন ক্লিন করে নেবেন। স্কিন যদি ক্লিন না থাকে তাহলে মেকআপ ত্বকে ভালো মতো বসবে না।







