চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতের জমকালো মেকআপ

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:০৫ পূর্বাহ্ন ২৫, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ঈদের রাতের মেকআপ

ঈদের রাতের মেকআপ

ঈদ বলে কথা! একটু বেশি না সাজলে কি হয় বলুন? চেহারাতেই থাকবে উৎসবের আমেজ। তাহলেই না ঈদের আনন্দ পাওয়া যায় তাই না? ঈদকে ঘিরে সবারই ভাবনাটা এমন। বিশেষ করে রাতের সাজের ক্ষেত্রে তরুণীরা জমকালো সাজটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। জেনে নিন ঈদের রাতের মেকআপ সম্পর্কে কিছু টিপস।

বেইজ মেকআপ
রাতের সাজে বেইসটা একটু ভারী হবে। তবে খুব বেশি ভারী নয়। কারণ এবারের ঈদে গরম থাকবে। ত্বকে খুব বেশি দাগ না থাকলে ফাউন্ডেশন ব্যবহারের প্রয়োজন নেই। প্যানকেক ব্যবহার করলে স্পঞ্জ ভিজিয়ে ত্বকের রঙ এর সাথে মিলিয়ে পুরো মুখে লাগিয়ে নিন। এর উপর হালকা লুজ পাউডার ব্রাশ করে নিন।

এছাড়া যারা লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন তারা প্রথমে কারেক্টর এবং কনসিলার দিয়ে মিশিয়ে নিন। এরপর ত্বকের রঙ এর সাথে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন দিয়ে ব্রাশ কিংবা মেকআপ স্পঞ্জ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কন্ট্যুরিং কিট দিয়ে কন্ট্যুর করে নিন। এরপর এবং চিক-বোন, নাকের ওপর, কপাল, এবং থুতনিতে হাইলাইটর ব্যবহার করুন।

আই মেকআপ
চোখের মেকআপের ক্ষেত্রে এবার একটু হালকা মেকআপ চলছে। তবে হালকা রঙয়ের আইশ্যাডো’র সাথে কাট এন্ড ক্রিজ, ডাবল উইংস, গ্লিটার লাইনস খুব চলছে এখন। চোখের কোণ এবং আইব্রো বোনে হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না। এবার ঈদে আইব্রোটাকে একটু মোটা করে আঁকার চল চলছে। কালো আইশ্যাডো বা বাদামি পেনসিল দিয়ে ভ্রু সুন্দর করে এঁকে নিন। আইলাইনার কিংবা জেল কাজল দিয়ে নিখুঁত উইংস একে নিন। চোখের কোলে সাদা কাজল দিয়ে নিচের পাতায় চিকন করে আইলাইনার দিতে পারেন। এতে চোখ জোড়াকে বেশ বড় দেখাবে। আকর্ষণীয় চোখের মেকআপের জন্য অবশ্যই আইল্যাশ পরতে ভুলবেন না। আইল্যাশ পরার পরে দুই কোট করে মাশকারা লাগিয়ে নিন চোখের ওপর ও নিচের পাতায়।

ব্লাশন
ব্লাশন লাগানোর সময় খেয়াল রাখবেন সঠিক স্থানে লাগাচ্ছেন কিনা। ত্বকের রং ও পোশাকের রঙের সাথে মিলিয়ে ঈদের রাতে একটু গাঢ় রঙের ব্লাশন ব্যবহার করতে পারেন। রঙের ক্ষেত্রে বেছে নিতে পারেন গাঢ় গোলাপি, পিচ, ইট রঙ, কমলা,ও বাদামি। ত্বকের রং ও পোশাক অনুযায়ী ব্লাশনের রং নির্বাচন করুন। খেয়াল রাখবেন, যাতে ব্লাশন যেন খুব ভালো করে ব্লেন্ড হয়।

লিপস্টিক
চোখের মেকআপটা যেহেতু এবার একটু হালকা, তাই লিপস্টিকে চলছে গাঢ় রঙ। উজ্জ্বল গোলাপি,মেজেন্টা, মেরুন, কফি,চকলেট, টকটকে লাল, ইট লাল, রুবি লাল, কমলা, গাঢ় বেগুনি ইত্যাদি রঙ চলছে এবার ঈদে।

Reneta

চুলের সাজ
চুল শ্যাম্পু করে ঝরঝরে করে নিন। স্ট্রেইটনার দিয়ে স্ট্রেইট করে ছেড়ে রাখতে পারেন। অথবা কার্লিং মেশিন দিয়ে কার্ল করে নিচের দিকে রোল করে রাখতে পারেন। অথবা সামনে হালকা ফুলিয়ে পেছনে খোপা করে রাখতে পারেন। চুলের জন্য নানান রকম এক্সেসরিজ পাওয়া যাচ্ছে। পাথর-খচিত মেটালের এসব এক্সেসরিজ খুব সাধারণ চুলের স্টাইলকেই অসাধারণ করে তুলতে পারে। এছাড়াও কাঁচা ফুল ব্যবহার করেও আপনি সতেজ লুক আনতে পারেন ঈদের সাজে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইশ্যাডোব্লাশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

এপ্রিল ৪, ২০২৬

৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ৪, ২০২৬

ঢাকাসহ ৯ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

এপ্রিল ৪, ২০২৬

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা হলিউড ছবিটিতে কী আছে?

এপ্রিল ৪, ২০২৬

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT