ঈদের আনন্দ মানেই বিকেলে ঘোরাঘুরি আর আড্ডাবাজি। কিংবা রাতের দাওয়াত। আর তাই ঈদের বিকেলের সাজটা হওয়া চাই জমকালো। জমকালো পোশাকের সঙ্গে মানানসই গহনা এবং মেকআপে দেখানো চাই পরিপূর্ণ। জেনে নিন ঈদের বিকালের সাজের কিছু টিপস।
মেকআপ
রাতের সাজে বেজটা একটু ভারী করতে পারেন। রাতে মেকআপে প্রাইমার ব্যবহার করে কনসিলার এবং ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। ফাউন্ডেশন দেয়ার পর হালকা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করতে পারেন। রাতের সাজে গাড় রঙ এর লিপস্টিক যেমন রেড, মেরুন, কফি, অরেঞ্জ, ম্যাজেন্টা ইত্যাদি লিপস্টিক ব্যবহার করুন পারেন। রাতের সাজের সঙ্গে ব্লাশন ব্যবহার করলে আরও গর্জিয়াস দেখাবে। ডার্ক পিংক, ম্যাজেন্টা অথবা ব্রাউন ব্লাশন ব্যবহার করুন। রাতে চোখের মেকআপটাও একটু গাড় হওয়া চাই। স্মোকি আই এবং কাট অ্যান্ড ক্রিজ এখন খুব চলছে। চোখের আইল্যাশ ও লেন্স ব্যবহার করলেও দারুণ দেখাবে। কালো আইশ্যাডো বা বাদামি পেনসিল ভ্রু একটি মোটা করে এঁকে নিন।
চুল
রাতে চুল খোলা রাখতে পারেন। স্ট্রেইটনার দিয়ে স্ট্রেট করে অথবা কার্লিং মেশিন দিয়ে কার্ল করে ছেড়ে রাখলে বেশ গর্জিয়াস দেখাবে। চুল বাঁধতে চাইলে সামনে লুস ফ্রেঞ্চ ব্রেইড বা টুইস্ট করে পেঁচিয়ে নিয়ে পেছনে বাঁধতে পারেন। অথবা মেসি বানও ভালো দেখাবে।
পোশাক
রাতের জমকালো সাজের সাথে জমকালো পোশাক না হলে কি চলে? রাতের পোশাকের ক্ষেত্রে বেছে নিতে পারেন নানা কাটিং এর জমকালো পোশাক কিংবা শাড়ি। পোশাকের রঙ এর ক্ষেত্রে গাড় রঙ বেছে নিন। কালো, লাল, মেরুন, নেভি ব্লু পরতে পারেন রাতে। অবশ্য ইদানীং প্যাস্টেল শেডের ওপর জমকালো সিকুয়িনের কাজের পোশাকও বেশ চলছে। ফ্যাশনের সাথে তাল মিলিয়ে পেস্ট, পিচ, অফ হোয়াইট, স্কিন কালারের পোশাক বেছে নিতে পারেন। টিনএজরা গাউন বেছে নিতে পারেন ঈদের রাতের পোশাক হিসেবে।







