চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের বাকি দেড় মাস, ৬টি হল দিয়ে ‘শান’র বুকিং শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
বিনোদন
A A

দু’বার করোনার কারণে মুক্তি থেমে যায় সিয়াম ও পূজা চেরি অভিনীত ‘শান’ ছবির। এবার আর নড়চড় হচ্ছে না। আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছেন এম রাহিম পরিচালিত এ ছবিটি। ইতোমধ্যে ‘শান’র হল বুকিং শুরু হয়েছে বলে জানা যায়।

অ্যাকশন থ্রিলার গল্পের ‘শান’ নির্মিত হয়েছে মানব পাচারের সত্য ঘটনা অবলম্বনে। নির্মাতা জানিয়েছেন, মুক্তির দেড় মাস আগে থেকেই ছবিটির হল বুকিং শুরু হয়েছে। একই খবর জানিয়েছে, ছবিটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট।

ঢাকার শ্যামলী, রংপুরের শাপলা, আশুলিয়ার চন্দ্রিমা, মানিকগঞ্জের নবীন, খুলনার শঙ্খ ও ময়মনসিংহের ছায়াবানী হল চূড়ান্ত হওয়ার মাধ্যমে শান’ এর হল বুকিং শুরুর খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা।

পরিচালক এম রাহিম বলেন, ‘আপাতত ৬ হল বুকিংয়ের মাধ্যমে শানের ঈদের ছবির হল যাত্রা শুরু হলো। আশা করি ঈদে মুক্তির জন্য দেশের বড় বড় হলগুলো শিগগরিই চূড়ান্ত হবে।’

ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। পুলিশি অ্যাকশ থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিলো ’শান’। এবার দর্শকদেরই সেই আগ্রহ মিটাতে ঈদে আসছে ছবিটি।

ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

Reneta

ছবিটিতে পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাসসহ অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের সিনেমাপূজা চেরীলিড বিনোদনশানসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT