চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ফিরতি যাত্রায় দুর্ঘটনা এড়াতে প্রয়োজন সতর্কতা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৮ অপরাহ্ণ ১৭, মে ২০২১
সম্পাদকীয়
A A

করোনাকালে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ বেশ কিছুদিন হলো, ছিল নিজ নিজ কর্মএলাকায় থাকারও পরামর্শ। তারপরেও এবারের ঈদে থেমে ছিল না মানুষজনের যাতায়াত। অপ্রচলিত নানা যানবাহনে করে এক জেলা থেকে আরেক জেলায় যাবার চিত্র গণমাধ্যমে উঠে এসেছে। ঈদ শেষে শুরু হয়েছে রাজধানীসহ নিজ নিজ কর্মএলাকায় ফেরার যাত্রা। আর সেই সঙ্গে আসতে শুরু করেছে সড়ক দুর্ঘটনার সংবাদ।

চ্যানেল আই অনলাইনের এক খবরে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের রায়মনি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে বেগুন বোঝাই একটি পিকআপ সামনে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যায়।

এটি শুধু একটি খবর, এরকম আরও অনেক খবর সারাদেশ জুড়ে দেখা গেছে কয়েকদিন ধরে। ইজি-বাইক, সিএনজি চালিত অটোরিক্সা, নসিমন-ভটভটিসহ নানা বাহন উঠে এসেছে হাইওয়েতে, আর ঘটছে নানা দুর্ঘটনা। আসতে শুরু করেছে হতাহতের খবর।

এক পরিসংখ্যানে দেখা গেছে, এই চলমান লকডাউনের মধ্যেও গত এপ্রিল মাসে দেশে ৩৯৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৫২ জন এবং আহত হয়েছেন ৫১৯ জন। এরমধ্যে নারী ৫৪ জন ও শিশু ৪৭ জন। এসময় দুর্ঘটনাগুলোর মধ্যে সর্বাধিক ১৪৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৮ জন। বুধবার (০৫ মে) রোড সেফটি ফাউন্ডেশনের এপ্রিল মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা।

এরকম চিত্র হয়তো এই মে মাসেও দেখা যাবে! কারণ ঈদ যাত্রায় ইতিমধ্যে অনেক মৃত্যুর খবর আসতে শুরু করেছে পুরো দেশজুড়ে। করোনা নিয়ন্ত্রণের চেষ্টা হিসেবে সরকারি নির্দেশনাকে সম্মান জানানো দেশের সকল নাগরিকের উচিত ছিল, যদিও তা মানা হয়নি। আর সরকারের উচিত এ বিষয়ে কিছুটা কঠোর হওয়া। নয়তো করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়কেও ঝরে যাবে বহু প্রাণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাসড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT