চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পূর্বে ব্যস্ত ঢাকা

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৬:৩১ অপরাহ্ণ ০৭, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ঈদের ছুটি শুরুর সপ্তাহখানেক আগে থেকেই ব্যস্ত রাজধানীর বাস কাউন্টারগুলো। ঝঞ্ঝাট এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের আগেভাগেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। বাস কোম্পানিগুলো বলছে, ঈদের আগাম টিকেটের ৭৫ শতাংশ এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। রাজধানীর শপিংমলগুলো মাঝরাতেও ব্যস্ত ঈদ কেনাকাটায়। যানজট ও ভিড় এড়াতে পরিবার পরিজন নিয়ে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করছেন বহু মানুষ।

রাজধানীর কর্মব্যস্ততা ছেড়ে ছুটিতে পরিবার পরিজন নিয়ে গ্রামে যাওয়ার সবচে বড় উপলক্ষ ঈদ। ঝঞ্ঝাট এড়াতে অনেকেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন ঈদের ছুটি শুরু হওয়ার সপ্তাহখানেক আগেই।

তেমনই একজন যাত্রী জানান, আগেই ফ্যামিলিকে গ্রামের বাড়িতে পাঠাচ্ছি। কিন্তু কালকে আমি ফিরে এসে আবার অফিস করবো। ঈদের আগের দিন যাবো।

বাস কাউন্টারগুলো বলছে, রাস্তার পরিস্থিতি এখনো স্বাভাবিক। সামনের দিনগুলোতে হাইওয়ে পুলিশ বড় সড়কে কোনো গাড়ি বা ট্রাককে থামতে না দিলে যানজট হওয়ার সম্ভাবনা কম। ঈদের আগাম টিকিটের বেশিরভাগই বিক্রি হয়ে গেছে বলেও জানাচ্ছে বাস কোম্পানিগুলো।

তিন তারিখ থেকে টিকিট বিক্রি শুরু করার কথা উল্লেখ করে টিকিট বেচাকেনা প্রায় শেষ বলে জানান বাস কাউন্টারের সেলস এক্সিকিউটিভ।

রাস্তাঘাট জ্যাম থাকলে বাড়তি গাড়ি দিতে নিজেদের অপারগতার কথা জানান বাস কাউন্টার মাস্টার। তিনি বলেন, জ্যাম না থাকলে হয়তো বা যেইসব যাত্রী যাওয়ার ব্যাপারে আমাদের চিন্তাভাবনা  মনে হয় আমরা ফুলফিল করতে পারবো।

Reneta

ঈদের আগে ব্যস্ত রাজধানীর শপিং মলগুলো। মধ্যরাতেও শপিংমল ও মার্কেটগুলোতে মানুষের ভিড়। মাঝরাতের আচমকা বৃষ্টি ঘরে ফেরা রাজধানীবাসীকে কিছুটা ভিজিয়ে দিলেও আনন্দকে কমাতে পারেনি।

একজন নারী ক্রেতা জানান, মধ্যরাত পর্যন্ত খোলা আছে মার্কেটগুলা। এটাই আমাদের জন্য অনেক সুবিধা। নিরাপত্তাগত বা অন্যান্য কোন সমস্যা নেই বলেও তিনি জানান। মিড নাইটে শপিং, খাওয়া দাওয়াকে নতুন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন একজন কমবয়সী ক্রেতা।

নিরাপদে বাড়ি ফেরা, আনন্দময় শপিং সবকিছুই যেনো প্রহর গুনছে ঈদ উদযাপনের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT