ঈদুল ফিতরের পঞ্চম দিনে রাত ০৭.৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে নাটক শুভ্রা তোমার জন্য।
‘শুভ্রা তোমার জন্য’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। অভিনয় করেছেন জোভান, প্রভা, লিটন।
ঈদুল ফিতরের পঞ্চম দিনে চ্যানেল আইয়ে আরও থাকছে বাংলা সিনেমা ‘নামতা’। প্রচার হবে নাটক জয় হলো জয়দেবপুরে এবং বেগুনী পাঞ্জাবী। এছাড়াও থাকছে টেলিফিল্ম সেদিনও বিকেল ছিল এবং পক্ষ-বিপক্ষ।








