চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের নামাজে যাওয়া হলো না শাকিবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ২৬, জুন ২০১৭
বিনোদন
A A
ঈদের দিন লন্ডনের রাস্তায় অনন্য মামুন ও শাকিব খান

ঈদের দিন লন্ডনের রাস্তায় অনন্য মামুন ও শাকিব খান

দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খান এখন আছেন লন্ডনে। সেখানে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘চালবাজ’ ছবির শুটিং করতে গিয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংক্রান্ত কিছু ঝামেলার কারণে স্থগিত করা হয় ছবির শুটিং। গতকাল রোববার লন্ডনে ঈদ উদযাপন করা হয়। সকালে যখন ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, তখন শাকিব ছিলেন হোটেল ব্রিটানিয়ায়। ‘চালবাজ’ ছবির পরিচালক অনন্য মামুন জানান, ওই সময় শাকিব ঘুমাচ্ছিলেন। আর ঘুম ভাঙ্গার পর যখন জানতে পারলেন সেন্ট্রাল ইস্ট মসজিদে নামাজ হয়ে গেছে, তখন তার খুব মন খারাপ হয়।

আজ সোমবার বিকালে লন্ডন থেকে অনন্য মামুন বলেন, কাজের জন্য দেশের বাইরে আসলে এটা একটা বড় সমস্যা হয়। কখন কোথায় কী হচ্ছে, সেটা জানা খুব মুশকিল।

এরপর সারা দিন শাকিব খান আর অনন্য মামুন লন্ডনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। শপিং করেছেন। জনপ্রিয় ব্র্যান্ড আরমানিতে গিয়েছিলেন। নিজের পছন্দের আর দরকারি নানা কিছু কিনেছেন সেখান থেকে। খাবার খেয়েছেন তুর্কি খাবারের এক রেস্তোরাঁয়।

Banglabid

এখন লন্ডনে শাকিব খান খুব পরিচিত। লন্ডনের রাস্তায় অনেকেই তাকে দেখে ছুটে এসেছে, কুশল বিনিময় করেছে, তার সঙ্গে সেলফি তুলেছে। অনন্য মামুন বলেন, ‘এদের বেশির ভাগই ভারতীয়। ভারতের বাংলা ছবিতে অভিনয়ের সুবাদে শাকিব খানকে এখন এখানে অনেকেই চেনে।’

অনন্য মামুন জানান, যেহেতু কাজ স্থগিত হয়েছে, এর ফাঁকে শাকিব খান তার শারীরিক চেকআপও করেছেন। চিকিৎ​সকের মতে, শাকিব খান এখন সম্পূর্ন সুস্থ।

আজ সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় দেশে ফেরার ফ্লাইটে উঠবেন তিনি। আশা করা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার দেশে ​ফিরবেন শাকিব খান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT