চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছবি ‘গোয়েন্দাগিরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
বিনোদন
A A

ঈদকে সামনে রেখে এরইমধ্যে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় অন্তত তিনটি ছবি। চলছে প্রচার প্রচারণাও। আর এবার ঈদে মুক্তির মিছিলে যুক্ত হলো থ্রিলারধর্মী ছবি ‘গোয়েন্দাগিরি’।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের শহীদ জহির রায়হান মিলনায়তনে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন শেখ অ্যানি রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, ইভালির সিইও মো. রাসেল, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ প্রযোজক সমিতির সাবেক সহ সভাপতি খোরশেদ আলম খসরু, বিশিষ্ট প্রযোজক জনাব মোরশেদ খান হিমেল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রের প্রযোজক ও ‘আম্মাজান ফিল্মস’-এর কর্ণধার মামুনুর ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসছে ঈদুল ফিতরেই মুক্তি দেয়া হবে ‘গোয়েন্দাগিরি’। সে হিসেবেই প্রচার প্রচারণার পরিকল্পনা হচ্ছে বলেও জানানো হয়।

Banglabid

একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাওয়া ও একটি অভিযানের গল্প নিয়েই ‘গোয়েন্দগিরি’র কাহিনী। যাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারও আইডল শার্লক হোমস, কারও ফেলুদা, কারও তিন গোয়েন্দা, কারও আবার জেমস বন্ড! অভিযানটা শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পরে যায়। বনের মধ্যে বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা। তাদের এই অভিযানে রহস্যের স্বাদ যেমন পাওয়া যাবে তেমনি পাওয়া যাবে টিনএজ খুনসুটি, টিনএজ রোমান্টিসিজম! এমনটাই জানালেন নির্মাতা নাসিম সাহনিক।

চলচ্চিত্রটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরি, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরি, শিখা খান,তানিয়া বৃষ্টি, প্রিন্স প্রমুখ।

নাসিম জানান, ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবে এসেছে ‘গোয়েন্দাগিরি’র অফিসিয়াল ট্রেলার। চলচ্চিত্রটির ডিজিটাল পার্টনার ইমপ্রেস টেলিফিল্ম। এটির পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইভালি এবং কো-পাওয়াডর্ বাই হিসেবে রয়েছে কিডজ ডায়াপার। বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে সজীব গ্রুপের জনপ্রিয় জুস ব্র্যান্ড ‘সেজান’ ।

Reneta

নির্মাতা জানান, সম্প্রতি চলচ্চিত্রটি সেন্সরবোর্ড থেকে আনকাট সেন্সরশীপ পেয়েছে। আমরা পুরোপুরি চেষ্টা করছি আসছে ঈদেই বড় পর্দায় ছবিটি মুক্তি দিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কচি খন্দকারকল্যাণ কোরাইয়াগোয়েন্দাগিরিটুটুল চৌধুরিতানিয়া বৃষ্টিতারেক মাহমুদপ্রিন্সমিম চৌধুরিলিড বিনোদনশম্পা হাসনাইনশিখা খানসীমান্ত আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেজাল খাদ্যপণ্য এখনও বাজারে থাকে কীভাবে?

পরবর্তী

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে ডিআরইউ’র উদ্বেগ

পরবর্তী

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে ডিআরইউ’র উদ্বেগ

শিশু অধিকার সংরক্ষণে ইসলাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল (সংগৃহীত)।

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৯, ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT