চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের চাঁদ উঠার আগেই ববিকে দেখবেন দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গাউন ও গহনায় জমকালো সাজে দুহাত ভরে মেহেদীর আলপনা লাগিয়ে দর্শকদের সামনে হাজির হবেন ‘নোলক’ ছবির নায়িকা ইয়ামিন হক ববি। আর সেটা আসছে ঈদুল ফিতরের চাঁদ উঠার আগেই!

না, নতুন কোনো ছবিতে নয়। বরং রুপালী পর্দায় ব্যস্ততার ফাঁকে নতুন একটি বিজ্ঞাপনে হাজির হতে চলেছেন এই চিত্রনায়িকা। বিজ্ঞাপনটি মেহেদীর। যা আসছে ঈদকে টার্গেট করে নির্মিত!

এর আগে পাওয়ার এনার্জি ড্রিংস, ওয়ালটন, ওয়ারিদ টেলিটকমসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন ববি।

নতুন বিজ্ঞাপনটি প্রসঙ্গে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, পণ্যটি হচ্ছে এলিট মেহেদীর। বড় আয়োজনের কাজ, কনসেপ্টও চমৎকার। ঢাকার অদূরে একটি রিসোর্টে ২২ জানুয়ারি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদকে টার্গেট করেই নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।

এর আগে এলিট মেহেদীর বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন পূর্ণিমা, মেহজাবীন, নুসরাত ফারিয়া, সারিকা। বিজ্ঞাপনগুলো দর্শক নন্দিত হয়েছিল। এবার যোগ হলেন ববি। তিনিও আশা করছেন, আসন্ন রমযানের সময় থেকে প্রচারে এলে দারুণ কিছু হবে।

বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বি হ্যাপি এন্টারটেনমেন্টের ব্যানারে। সুপারভাইস করেছেন প্রযোজক সাকিব সনেট।

Reneta

তিনি বলেন, বিয়ের আয়োজন বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। ববির সঙ্গে ৬০ জনের মতো ড্যান্সার কাজ করেছে। এখানে জিঙ্গেল দিয়েছেন তাসনিম আনিকা, মিউজিক আবরাল সাহিরের।

বিজ্ঞাপনটি নির্মাণে ছিলেন রাকিব আহমেদ, কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ এবং জেমি মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ফারিয়াপূর্ণিমাববিবিজ্ঞাপনমেহজাবীনলিড বিনোদনসাকিব সনেটসাকিরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT