ঈদুল ফিতরের চতুর্থ দিনে সকাল সোয়া ১০টায় চ্যানেল আইয়ের পর্দায় বাংলা সিনেমা ‘স্বামী হারা সুন্দরী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
‘স্বামী হারা সুন্দরী’ পরিচালনা করেছেন নাদের খান। অভিনয় করেছেন ফেরদৌস, পপি, অমিত হাসান সহও আরও অনেকে।
ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ের পর্দায় আরও থাকছে নাটক জয় হলো জয়দেবপুরে, মায়েরা পাখির মতো হয় এবং পাপের কাঁটা। এছাড়াও থাকছে টেলিফিল্ম নটি ফর্টি এবং বুকভরা ভালোবাসা।







