চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের গয়নায় চলছে বোহেমিয়ান ফিউশন

নুসরাত শারমিননুসরাত শারমিন
১১:৫৭ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৭
লাইফস্টাইল
A A
ঈদের গয়না

ঈদের গয়না

লোকে লোকারণ্য মৌচাক মার্কেটের ছোট্ট একটি গয়নার দোকানে উকি দিলেন ফারিয়া। দোকানীকে জিজ্ঞেস করলেন, ‘টার্সেল লাগানো মালাটা কত?’ দোকানীর উত্তর,  ‘একদাম ৫০০ টাকা।’

এবার ঈদে গয়নার ফ্যাশনে চলছে বেশ জমকালো ডিজাইন। ঈদের বাজারে এসব গয়নার দামও আকাশচুম্বী। নানান রাজকীয় ডিজাইনের সাথে বোহেমিয়ান গয়নার ডিজাইন মিলিয়ে রঙিন পুতি, সুতা, টারসেল পেঁচিয়ে তৈরি করা হচ্ছে ফিউশন গয়না। রঙবেরঙের এই গয়নাগুলো তরুণীদের মন কেড়ে নিচ্ছে খুব সহজেই।

কানের দুল ছাড়া ঈদের সাজ যেন অসম্পূর্ণই থেকে যায়। এবার ঈদে কানের দুলের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের ফ্যাশন লক্ষ্য করা যাচ্ছে। দেশীয় কাঠ-পুতি কিংবা রুপার ওপর গোল্ড প্লেট করা নয় বরং মেটালের ভারী দুলে স্টোন বসানো কিংবা মিনা করা আফগানী দুলগুলো খুব চলছে এবার। সেই সাথে চলছে ফেসবুকের বিভিন্ন অনলাইন শপের নান্দনিক ডিজাইনের রুপার জমকালো গহনা। গহনা গুলোতে মুঘল ডিজাইনের প্রভাব লক্ষ্য করার মতো।

গলায় কী পরবেন ভাবছেন? কানে যদি হালকা গহনা বেছে নিয়ে থাকেন তাহলে গলায় পড়ুন জমকালো হার। এবার ঈদে গলার জন্যও বিক্রি হচ্ছে জমকালো ডিজাইনের হার। অনলাইন শপগুলো রুপার সীতা হার বিক্রি করছে। সেই সাথে চলছে লেস এবং মেটালের চকার। এছাড়াও মার্কেট ঘুরে দেখা গেল বেশ জমকালো মেটালের নেকলেসের সাথে রঙবেরঙের সুতার টারসেল লাগিয়ে ফিউশন তৈরি করা হয়েছে। এই গয়নাগুলো শাড়ি, কামিজ কিংবা ওয়েস্টার্ন সব ধরনের পোশাকের সাথেই খুব মানানসই।

এবারের ঈদটাই যেন মেটাল এবং রঙিন বিডসের। কারণ চুড়িতেও চলছে মেটালের জয়জয়কার। রাজকীয় ডিজাইনের রুপা কিংবা পিতলের বালা চলছে ঈদে। সেই সাথে চলছে রেশমি সুতা পেঁচানো রঙবেরঙের চুড়ি। এছাড়াও বিডসের রঙিন ব্রেসলেটও চলছে ঈদে যা ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে দারুণ মানানসই।

গত ঈদের সাথে এই ঈদের গয়নার ফ্যাশনের সবচেয়ে বড় পার্থক্য তৈরি করেছে সিলভারের বড় নথ এবং নাক ফুল। নথে পান্না, রুবি, মুক্তা কিংবা পাথর বসিয়ে ডিজাইন করা এই নথগুলো ফ্যাশন সচেতনদের পছন্দের তালিকার শীর্ষে আছে। স্টাইলিশ এই নথগুলো পাওয়া যাচ্ছে বেশ কিছু ফ্যাশন হাউজে এবং গাউসিয়া, মৌচাক মার্কেট, বসুন্ধরা সিটিতে। অনলাইন শপগুলোও সিলভারের নাক ফুল এবং নথগুলো বিক্রি করছে। একটি মাত্র ফোনেই ক্রেতাদের দোরগোড়ায় তারা পৌঁছে দিচ্ছেন ফ্যাশনেবল জুয়েলারিগুলো।

ওয়েস্টার্ন পোশাকের সাথে পরতে পারেন রঙিন ব্রেসলেট
গয়নায় বোহেমিয়ান ফিউশন
চলছে সিলভারের নথের ফ্যাশন
Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদকেনাকাটাগয়নাডিজাইনফ্যাশন
শেয়ারTweetPin

সর্বশেষ

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাজারে হামলার নিন্দা জানিয়েছেন ছারছীনার পীর সাহেব

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT