চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে মিলবে ৩৫% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে কেনাকাটায় গ্রাহকদের বেশি লাভ দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এল দারুন এক অফার। পুরো রমজান মাসজুড়ে ৪ হাজারেরও বেশি আউটলেটে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট।

‘উৎসবের খুশি নগদে বেশি’-এই ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, সুপারস্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রেস্টুরেন্ট ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। আর সারাদেশে ছড়িয়ে থাকা চার হাজারেরও বেশি আউটলেট থেকে গ্রাহকেরা এই অফার উপভোগ করতে পারবেন ঈদুল ফিতরের দিন পর্যন্ত।

ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’ দিয়ে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক । উল্লেখযোগ্য ইলেকট্রনিক ব্র্যান্ডগুলো যথাক্রমে বাটারফ্লাই, বেস্ট ইলেকট্রনিক্স, র্যাং গস ইলেকট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়াম, সিঙ্গার বাংলাদেশ লিঃ, স্টার টেক, এক্সেল ই-স্টোরসহ এমন আরও অনেক ব্র্যান্ড।

ঈদের ছুটিতে ঘোরাঘুরি জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলিং-এ বেশি লাভ দিতে ‘নগদ’ নিয়ে এসেছে ডিসকাউন্ট অফার। এখন নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিং-এ ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ৭৬ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো; শেয়ারট্রিপ, গোযায়ান, এস এস হলিডেজ, ট্রিপ ট্রিক্স, ট্রিপ বিয়ন্ড, জাস্ট হলিডেজ, ট্রাস্ট হলিডে, কসমস হলিডেজ, ফ্লাই এশিয়া লিমিটেড, হোয়াইট প্যালেস হোটেল, লং বিচ ঢাকা, গ্রীন কক্স হোটেল অ্যান্ড রিসোর্ট, ড্রিম স্কোয়ার রিসোর্ট, নাজিমগর রিসোর্টসহ আরও অনেক প্রতিষ্ঠান।

অফারের আওতায় ফ্যাশন ক্যাটাগরিতে গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটায় পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফ্যাশন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ড; সেইলর, আর্টিসান আউটফিটার্স, ক্যাটস আই লিমিটেড, সারা লাইফস্টাইল, বেবিশপ লিমিটেড, ইজি ফ্যাশন, কে-ক্রাফট, টেক্সট মার্টসহ এমন আরও অনেক ব্র্যান্ড।

এদিকে ফুটওয়্যার ক্যাটাগরিতে গ্রাহকেরা নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটা করে ‘নগদ’-এ পেমেন্ট করলে পাবেন ২৫ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। ফুটওয়্যার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু ব্র্যান্ডের মধ্যে রয়েছে বাটা, এপেক্স, লোটো, বে এবং ওয়াকার ফুটওয়্যার।

Reneta

প্রতিদিনের গ্রোসারি কেনাকাটায় গ্রাহকদের বেশি লাভ দিতে নির্দিষ্ট মার্চেন্ট-এ ‘নগদ’ দিচ্ছে ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে এই ক্যাশব্যাকটি গ্রাহকেরা অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে একবার উপভোগ করতে পারবেন। সুপারস্টোর ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কিছু মার্চেন্ট; স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজারসহ এমন বেশকিছু ব্র্যান্ডে উপভোগ করা যাচ্ছে দারুণ ক্যাশব্যাক।

নির্দিষ্ট মার্চেন্টের ওয়েবসাইট থেকে যেকোনো পণ্য কেনাকাটায় অনলাইন পেমেন্টে ‘নগদ’ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক, যা চলবে আসন্ন ঈদ-উল ফিতরের দিন পর্যন্ত। যেখানে গ্রাহকেরা পিকাবু, প্রিয়শপ, ফেয়ারমার্ট, হাতিম ফার্নিচার, হাংরিনাকি, বাংলাকাট, সেলেক্সট্রা, সোয়াপ, আই-স্টোর, গ্যাজেট বিডি এবং বুক হাউসসহ এমন প্রায় ১০০টির মতো ব্র্যান্ড থেকে পাবেন এই অফার।

পছন্দের রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষে ‘নগদ’ পেমেন্টে মিলবে ২২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কেএফসি, বার্গার কিং, চিলক্স, ডমিনোজ, শেফস ট্যাবল, টেস্টি ট্রিট, ওয়েল ফুড, পিজ্জা হাট, খাজানা মিঠাই ও সিক্রেট রেসিপিসহ এমন আরও অনেক রেস্টুরেন্টে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন এই অফার।

এ ছাড়া নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স কিনে ‘নগদ’-এ পেমেন্ট করলে গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স অফারের আওতায় রয়েছে বেস্ট বাই, ব্রাদার ফার্নিচার ও রিগাল এম্পোরিয়াম এর মতো ব্র্যান্ড।

মাসজুড়ে ‘নগদ’-এর গ্রাহকেরা ‘নগদ’ অ্যাপে বা *167# ডায়ালের মাধ্যমে (ইউএসএসডি) মার্চেন্ট শপে পেমেন্ট করলে এই ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি কিছু কিছু মার্চেন্ট-এ নিজস্ব ওয়েবসাইট থেকে ‘নগদ’ সিলেক্ট করেও পেমেন্ট করা যাবে।

এ ছাড়া অফার নিশ্চিত করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। রমজান ও ঈদ উপলক্ষে এই অফার নিয়ে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন; https://nagad.com.bd/bn/campaigns/campaign/?campaign=utshober-khushi-nagad-e-beshi এই লিংকে।

পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে ‘নগদ’-এর এই অফার নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘উৎসবের খুশি নগদ-এ বেশি, এই কথাটি আমরা বিশ্বাস করি। যে কারণে নতুন নতুন বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছি আমরা।’

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ কেনাকাটানগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬

‘যিনি পাশ করবেন, আশা করি তিনি সাধারণ মানুষের দুঃখ বুঝবেন’

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT