চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগেই ইউটিউবে ববি রহমানের ‘ইচ্ছে করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১২, জুন ২০১৮
বিনোদন
A A

কণ্ঠশিল্পী ববি রহমানের নতুন গান ‘ইচ্ছে করে’ প্রকাশ হয়েছে। গানটির কথা ও সুর শিল্পীর নিজের, সংগীত আয়োজন করেছেন তাসনুভ। ১০ জুন রাতে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল থেকে গানটি অবমুক্ত করা হয়।

গানটি প্রসঙ্গে শিল্পী ববি রহমান বলেন, এটা আমার চতুর্থ একক, একটা সরল প্রেমের গান। সবচেয়ে কম কথায় সবচেয়ে বেশি ভালোবাসার আয়োজন গানটি। প্রেমিকার প্রতি প্রেমিকের ইচ্ছা, আকাঙ্ক্ষা আর অভিলাষের পরিপূর্ণ প্রতিফলন পাওয়া যাবে গানের কথায়। মনে রাখার মতো সহজ গীতরচনা, সাবলীল সুর আর সংগীত শ্রোতাদের ভালো লাগবে।

‘ইচ্ছে করে’ প্রসঙ্গে গানটির সংগীত আয়োজক তাসনুভ নাওয়াল রহমান বলেন, ববি দাদার সব কাজই আমার করা। তাঁর গানের মধ্যে একটা অন্যরকম কিছু আছে। তাঁর ভিন্নধর্মী লিরিক আমার বরাবরই ভালো লাগে। তাঁর সাথে কাজ করে আলাদা স্যাটিসফেকশন আছে। গানটি রিদম অ্যান্ড ব্লুজ ঘরানায় করা হয়েছে। সেই সাথে মেশানো হয়েছে ল্যাটিন সালশা ফিউশন। সব মিলিয়ে গানটি সবার ভালো লাগলে আমরা সার্থক হব।

গানটির মিক্সিং ও মাস্টারিং-ও করেছেন তাসনুভ। মিউজিক ফ্যাক্টরি স্টুডিওতে ধারণকৃত গানটির রেকর্ডিস্ট ছিলেন আশরাফুল এএইচ পলক।

এর আগে গেল বছর আগস্টে ববি রহমানের প্রথম একক অ্যালবাম ‘মন বেদুইন’ প্রকাশ হয়েছিল। কথানির্ভর ওই অ্যালবামে ছিল তিনটি গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT